Monday, April 13, 2026

দুর্যোগের ত্রাণ হিসাবে ৩১১৩ কোটিরও বেশি পাবে ৫ টি রাজ্যে, বলছে কেন্দ্র

Date:

Share post:

৫ টি রাজ্যে দুর্যোগের ত্রাণ হিসাবে ৩০০০ কোটিরও বেশি পাবে, জানাচ্ছে কেন্দ্রীয় সরকার। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি উচ্চ-স্তরের কমিটি ২০২০ সালে প্রাকৃতিক দুর্যোগ ও কীটপতঙ্গ আক্রমণ মোকাবিলায় পাঁচটি রাজ্যকে প্রায় ৩১১৩ কোটি টাকা অনুমোদন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা তহবিলের (এনডিআরএমএফ) অতিরিক্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল হল অন্ধ্রপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং মধ্যপ্রদেশ।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে কমিটিটি ২০২০ সালে বন্যা, ঘূর্ণিঝড় (নিভার ও বুরেভী) এবং কীটপতঙ্গ (পঙ্গপাল) আক্রমণে ক্ষতিগ্রস্থ পাঁচটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তা অনুমোদন করেছে।

আরও পড়ুন-নাম নিতে ভয়! ইয়ে ডর হামে আচ্ছা লাগা: অমিত শাহকে কটাক্ষ অভিষেকের

⬛ দক্ষিণ-পশ্চিম বর্ষায় বন্যার জন্য অন্ধ্রপ্রদেশ পাবে ২৮০.৭৮ কোটি টাকা।

⬛ দক্ষিণ-পশ্চিম বর্ষায় বন্যার জন্য বিহার পাবে ১২৫৫.২৭ কোটি টাকা।

⬛ ঘূর্নিঝড় ‘নিভার’ জন্য তামিলনাড়ু পাবে ৬৩.১৪ কোটি এবং ঘূর্নিঝড় ‘বুরেভি’র জন্য ২২৩.৭৭ কোটি মোট ২৮৬.৯১ কোটি টাকা।

⬛ কেন্দ্রশাসিত অঞ্চল পন্ডিচেরি ঘূর্নিঝড় ‘নিভার’এর জন্য পাবে ৯.৯১ কোটি টাকা।

⬛ খরিফ মরশুমে পোকার আক্রমণের ফলে মধ্যপ্রদেশ ১২৮০.১৮ কোটি পাবে, এমনই বলা হয়েছে বিবৃতিতে।

আরও পড়ুন-Uttarakhand Glacier Burst : ব্যাপক ক্ষতিগ্রস্ত তপোবন, মৃতের সংখ্যা বেড়ে ৩৮

অতিরিক্ত কেন্দ্রীয় সহায়তার অনুমোদনের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেশ, বিহার, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং মধ্যপ্রদেশের প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষদের সাহায্য করার সংকল্প করেছে।

এছাড়াও, ২০২০-২১ অর্থবছরে, কেন্দ্রীয় সরকার আজ অবধি রাজ্য দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা তহবিল (এসডিআরএমএফ) থেকে ২৮ টি রাজ্যকে ১৯০৩৬.৪৩ কোটি এবং এনডিআরএমএফ থেকে ১১ টি রাজ্যকে ৪৪০৯.৭১ কোটি টাকা দিয়েছে, এমনটাই বলা হয়েছে বিবৃতিতে।

Advt

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...