Monday, April 6, 2026

Breaking: রাজারহাট থেকে তৃণমূলের প্রার্থী আই এ এস দেবাশিস সেন?

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল ( tmc) প্রার্থী হতে পারেন হিডকোর ( Hidco) চেয়ারম্যান আই এ এস দেবাশিস সেন ( debasis sen)। বিশেষ সূত্রে এখবর জানা গিয়েছে। তবে নিউটাউন নাকি রাজারহাট গোপালপুর, কোন্ কেন্দ্র থেকে তিনি লড়বেন তা পরিষ্কার নয় এখনও। নিউটাউনের দিকে গতবারের জেতা বিধায়ক সব্যসাচী দত্ত এখন বিজেপিতে। এখানে তাপস চট্টোপাধ্যায় প্রার্থীর প্রশ্নে এগিয়ে। তিনি দক্ষ সংগঠকও বটে। অন্যদিকে রাজারহাটে রয়েছেন মন্ত্রী পূর্ণেন্দু বসু। তাঁকে রাজ্যসভায় পাঠিয়ে সেখানে তাপসবাবুকে বা দেবাশিসবাবুকে আনা হতে পারে। তবে পূর্ণেন্দুবাবু যথেষ্ট সক্রিয় মন্ত্রী ও বিধায়ক। আবার দেবাশিসবাবুকে সম্পূর্ণ অন্য কোনো জায়গা থেকেও প্রার্থী করা হতে পারে। জানা গিয়েছে আমলাদের শীর্ষমহলের একাংশ দেবাশিসবাবুকে চান। এই শিবিরে গৌতম সান্যাল, রাজীব সিনহাদের নাম শোনা যায়। দেবাশিসবাবুর নিজেরও আগ্রহ আছে বলে খবর। যেহেতু নিউটাউন অঞ্চলে দেবাশিসবাবু কাজ করেন, তাই সেখানেই তাঁকে চাইছে এই শিবির। তবে তাপস চট্টোপাধ্যায় এখানে বড় ফ্যাক্টর। ফলে আসন নিয়ে চাপা জল্পনা চলছে। শীর্ষনেতৃত্ব একপ্রস্থ আলোচনা সেরেছেন এই বিষয়ে। তৃণমূল সূত্রে খবর, দুজন প্রাক্তন আই এ এস এবং তিনজন পুলিশকর্তা, যার মধ্যে দুজন কর্মরত, এবার তৃণমূলের প্রার্থী হতে ইচ্ছুক। এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ( mamata banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Avishek Banerjee)। প্রশাসনিক মহল নিশ্চিত, ক্ষমতায় ফিরছে তৃণমূলই। তাই বিভিন্ন পেশা থেকে তৃণমূলের প্রার্থী হওয়ার এই প্রবণতা বেড়েছে।

আরও পড়ুন- প্রয়াত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...