Sunday, April 5, 2026

জ্বর থাকলে ভোট দিতে হবে ৫টার পর, মনোনয়ন জমা দিতে প্রার্থীর সঙ্গে ২ জন, নির্দেশ কমিশনের

Date:

Share post:

একুশের ভোটের নির্ঘন্ট এখনও ঘোষণা হয়নি। তবে তার আগেই রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission ) একাধিক ভোট-বিধি জানিয়ে দিলো৷

ফের মাথাচাড়া দিচ্ছে করোনার নতুন স্ট্রেন ( New Corona Setai)৷ নয়া এই স্ট্রেন ইতিমধ্যেই বেসামাল করেছে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব,জম্মু ও কাশ্মীর-সহ প্রায় ৭ রাজ্যকে৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুধবারই জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে নতুনভাবে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৭৪২ জন৷ মৃত্যু হয়েছে ১০৪ জনের৷

করোনা (Covid 19) সংক্রমণ ফের আতঙ্কের আবহ তৈরি করলেও ‘আপাতত’ ঠিক আছে পশ্চিমবঙ্গ (WB)-সহ দেশের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোট (Assembly Election 2021) হবে আগামী ২-৩ মাসের মধ্যেই৷ ২০২০-এর মতো পরিস্থিতি তৈরি হলে ভোটের প্রশ্নই নেই, গোটা দেশ ফের চলে যাবে লকডাউনে৷ তাই কোভিড সতর্কতা বজায় রাখতে বেশ কিছু সিদ্ধান্ত নিলো রাজ্য নির্বাচন কমিশন৷

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর,

◾১০০.৪ ডিগ্রির বেশি যদি শরীরের তাপমাত্রা হয়, তবে কোনও ভোটারকে এবার বুথে ঢুকতে দেওয়া হবে না। তাঁকে অপেক্ষা করতে হবে।

◾জ্বরাক্রান্ত ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে সময়।

◾শরীরের তাপমাত্রা কমলে বিকেল ৫টা থেকে ৬টার সময় ভোট দিতে পারবেন ওই ভোটাররা।

◾এই ভোটারদের আলাদা টোকেন ইস্যু করবে কমিশন৷

◾এবার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা ২ জনের বেশি কর্মী-সমর্থক নিয়ে যেতে পারবেন না।

◾আগে ৪টি গাড়ি নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যেতে পারতেন প্রার্থীরা। এবার গাড়ি নিয়ে যাওয়া যাবে না।

◾কোনও রাজনৈতিক দলের তারকা-প্রচারকের (Star-Campaigner) সংখ্যা ৪০ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে।

◾রাজ্যে এই মুহুর্তে ২০ শতাংশ বুথ অতি স্পর্শকাতর।

◾দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মালদা ও মুর্শিদাবাদ জেলাকে “স্পর্শকাতর জেলা” হিসেবে চিহ্নিত করেছে কমিশন।

আরও পড়ুন- হঠাৎ বাতিল সফরসূচি, চলতি সপ্তাহে রাজ্যে আসছেন না উপ-নির্বাচন কমিশনার সুদীপ জৈন

Advt

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...