Sunday, June 28, 2026

গো-হত্যা: রাজ্যকে দুষলেন যোগী, পাল্টা তোপ অনুব্রতর

Date:

Share post:

বাংলায় নির্বাচনী প্রচারে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার জনসভা করেছেন মালদহের (Maldah) গাজোলে। সেখানে তিনি জয় শ্রীরাম স্লোগান, রাজ্যের আইন শৃঙ্খলা এবং গো হত্যা বন্ধ করা নিয়ে রাজ্যে সরকারের বিরুদ্ধে সরব হন যোগী আদিত্যনাথ। এর পাল্টা আদিত্যনাথের বিরুদ্ধে তোপ দেগেছেন বীরভূম জেলা তৃণমূলের দাপুটে সভাপতি অনুব্রত মণ্ডল।

আজ মালদহের গাজোলের সভা থেকে যোগী আদিত্যনাথ বলেন, “বাংলায় গো হত্যা বন্ধ করেনি মমতা সরকার। আমরা সরকারে এলে তা করব। এখানে শাসক দলের রাম নাম পছন্দ নয়। রামনাম ছাড়া কিছু হয় না। যারা রামনাম পছন্দ করে না, বাংলায় তাদের জায়গা নেই। বাংলায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই। উত্তরপ্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছি।”

আরও পড়ুন-বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের সভায় বিজেপিতে যোগ জিতেন্দ্র তিওয়ারি

এরই পাল্টা হাসনের সভা থেকে যোগীকে পাল্টা আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তৃণমূল নেতা বলেন, ‘ওর বাবার জায়গা নাকি যে এখানে গো হত্যা বন্ধ করবে!’ এরপর সভা শেষ হলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অনুব্রত বলেন, ‘ও কোন হরিদাস পাল যে এরাজ্যে গো হত্যা বন্ধ করবে? উত্তরপ্রদেশে রোজই মহিলারা ধর্ষণের শিকার হচ্ছেন। প্রায় ৬,৭০০ মুসলিম ছেলেকে এনকাউন্টার করে মেরেছে। ওরা এরাজ্যে এলে একই জিনিস হবে।”

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...