Friday, April 3, 2026

স্ত্রী-সন্তানদের পাশাপাশি পুত্রের উপার্জনের ভাগ পাবে বাবা মা, নির্দেশ আদালতের

Date:

Share post:

কোন ব্যক্তির উপার্জনের উপর শুধু স্ত্রী ও সন্তানদের(wife and child) অধিকার নেই। একইসঙ্গে অধিকার রয়েছে ওই ব্যক্তির বাবা-মায়েরও। সম্প্রতি এক মামলার প্রেক্ষিতে এমনটাই জানিয়েছে দেশের আদালত(Court)।

সম্প্রতি নিজের স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মহিলা। অভিযোগ ছিল তার স্বামী ৫০ হাজার টাকার বেশি আয়(income) করেন প্রতিমাসে অথচ মাত্র ১০,০০০ টাকা দেওয়া হয় তাঁকে ও তার সন্তানদের। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ তোলা হয়েছে পরে তথ্য-প্রমাণ অনুযায়ী দেখা যায় ওই ব্যক্তির মাসিক আয় ৩৭ হাজার টাকা। আদালতের কাছে বিক্রি দাবি করেন তাঁর পিতামাতার চিকিৎসার জন্য একটা বড়ো অংশের টাকা খরচ হয়ে যায়। এরপর আদালত এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে। এবং ওই ব্যক্তির আয়কে ৬ ভাগে ভাগ করে। যেখানে দুই ভাগ পাবেন ওই ব্যক্তি নিজে এবং বাকি চার ভাগ পাবেন তার স্ত্রী, সন্তান, বাবা ও মা।

আরও পড়ুন:শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী, ক্ষোভ ভুলে প্রচারে ঝাঁপানোর বার্তা সদর দফতর থেকে

আদালতের নির্দেশ অনুযায়ী, ওই ব্যক্তির স্ত্রী ও সন্তান এখন থেকে প্রতি মাসে ১০ তারিখে ওই ব্যক্তির কাছ থেকে পাবেন ১২৫০০ টাকা। একই টাকা পাবেন তার বাবা ও মা। বাকি টাকার অংশ নিজের কাছে রাখতে পারবেন ওই ব্যক্তি। এ প্রসঙ্গে কেকের উদাহরণ তুলে ধরেন বিচারপতি। বলেন, ‘পরিবারের সদস্যদের আয়, রোজগার পারিবারিক কেকের মতো। এটি সমান ভাগে ভাগ করে খেতে হয়। একই ভাবে আয়ও ভাগ করে নিন’।

Advt

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...