Monday, March 30, 2026

‘ধর্ষিতাকে বিয়ের পরামর্শ ধর্ষককে’! প্রধান বিচারপতির দাবি, মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে

Date:

Share post:

এক নাবালিকা ধর্ষণ মামলায় অভিযুক্ত সরকারি কর্মচারীকে নাকি ধর্ষিতাকে বিয়ের পরামর্শ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে(S A Bobde)। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয় গোটা দেশে। সে প্রসঙ্গে এবার মুখ খুললেন শীর্ষ আদালতের(Supreme Court) প্রধান বিচারপতি। এসএ বোবদের দাবি, এমন কোনও মন্তব্য তিনি করেননি যাতে মহিলাদের অসম্মান হয়। একইসঙ্গে তিনি এটাও জানিয়েছেন তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে সংবাদমাধ্যমে।

সম্প্রতি একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির একটি মন্তব্য প্রকাশ্যে আসে একাধিক সংবাদমাধ্যমের মাধ্যম মারফত। যেখানে দাবি করা হয় প্রধান বিচারপতি এস এ বোবদে পকসো আইনে এক অভিযুক্তকে পরামর্শ দিচ্ছেন ধর্ষিতাকে বিয়ে করার জন্য। সংবাদ মাধ্যমগুলোতে লেখা হয় বিচারপতি বলেছেন, ‘আপনি যদি ওকে বিয়ে করেন, তাহলে আমরা আপনাকে সাহায্য করতে পারি। যদি তা না হয় আপনি চাকরি হারাবেন এবং জেলেও যাবেন।’

আরও পড়ুন:ভারতে আশ্রয় নেওয়া পুলিশ কর্মীদের ফেরত চেয়ে চিঠি দিল মায়ানমার

তবে নিজের বিরুদ্ধে ওঠা এহেন অভিযোগ সম্পূর্ণরূপে খণ্ডন করে আন্তর্জাতিক নারী দিবসের দিন বিচারপতি জানালেন, ‘ওইদিন আমি অভিযুক্তকে বিয়ে করবেন কি না জিজ্ঞাসা করিনি। আমি শুধু জিজ্ঞাসা করেছি আপনি কি বিয়ে করতে চলেছেন?’ প্রধানবিচারপতি বক্তব্যের যে ভুল ব্যাখ্যা করা হয়েছে এদিন সে কথা স্বীকার করে নেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির এহেন প্রশ্নের প্রেক্ষাপট সম্পূর্ণরূপে আলাদা ছিল। এই ধরনের মন্তব্য তার আসল বক্তব্যের ভুল ব্যাখ্যা।’

Advt

Related articles

চরম আঘাত! থেমে গেল রাহুলের ‘সহজ কথা’

নিজের ছেলে সহজের নামেই এক অন্যরকম আড্ডার মঞ্চ তৈরি করেছিলেন অভিনেতা ও সঞ্চালক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday...

দুর্ঘটনা না কি গাফিলতি? রাহুলের রহস্যমৃত্যুর তদন্তের দাবিতে সরব টলিউডের সহযোদ্ধারা

শুটিং চলছিল, ক্যামেরা অন, আর ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল দুর্ঘটনা। সমুদ্রে শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয়...

রাহুলের ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি-নোনা জল, সঙ্গে থাকা নায়িকা সুস্থ! কী লুকনো হচ্ছে? উঠছে প্রশ্ন

জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunaday Banerjee)। ফুসফুস ও পাকস্থলির ভিতরে অস্বাভাবিক পরিমাণে বালি...

কল্যাণের নামেই কলঙ্ক! সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ চার্চিল কন্যার

কল্য়াণ চৌবের (Kalyan Chaubey) আমলে কলঙ্কের শেষ নেই ভারতীয় ফুটবলে(AIFF)। এবার কলঙ্কের কালি লাগল স্বয়ং ফেডারেশন সভাপতির গায়ে।...