Sunday, March 15, 2026

স্ট্র্যান্ড রোডের অগ্নিকাণ্ড : ৭ জনের মৃত্যু, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

ভয়াবহ অগ্নিকাণ্ড স্ট্র্যান্ড রোডের পূর্ব রেলের বহুতলে। সোমবার সন্ধে ৬.১৫ নাগাদ স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন লাগে। স্ট্র্যান্ড রোডের ভয়াবহ আগুনে মোট ৭ জনের মৃত্যু হয়েছে৷ এদের ৪ জন দমকল কর্মী, ২ জন রেলকর্মীর একজন Dy CCM, দ্বিতীয় জন তাঁর RPF নিরাপত্তাকর্মী এবং ১জন কলকাতা পুলিশের ASI, বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন৷ আরও ২ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে তিনি জানান৷।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে গিয়ে ভয়াবহ আগুনে মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রীর, জানালেন দমকলমন্ত্রী সুজিত বসু। মৃতদের পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : স্ত্রী লাভলি ভোটের প্রার্থী, স্বামী সৌম্যকে SP-র পদ থেকে সরাতে চলেছে কমিশন

মৃতরা হলেন দমকলকর্মী গিরিশ দে, গৌরব বেইজ, অনিরুদ্ধ জানা, বিমান পুরকায়েত, কলকাতা পুলিশের এএসআই অমিত ভাওয়াল, রেলের ডেপুটি CCM মিস্টার মন্ডল। এখনও একজন আরপিএফ কনস্টেবলের নাম এখনও জানা যায়নি। আরও দুজন নিখোঁজ, তাদেরকে শনাক্ত করা যায়নি। মৃতের সংখ্যা মোট ৯ জন।

ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রেলের জায়গা, রেলের নিজস্ব ফায়ার-ফাইটিং ব্যবস্থা আছে। তাদের ওপরও দায়িত্ব বর্তায়। ওরা কেউ আসেনি। দমকল থেকে ম্যাপ চাওয়া হয়েছিল। সেই সহযোগিতাও করেনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে

এখনও ঘটনাস্থলে রয়েছে দমকলের ১৮টি ইঞ্জিন। রয়েছে হাইড্রলিক ল্যাডার। কিন্তু হাওয়ার জেরে ক্রমেই তা ভয়াবহ আকার ধারণ করেছিল বলে জানা গিয়েছিল। মিলেনিয়াম পার্কের উল্টো দিকের ওই বহুতলে নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ের ১৩ তলায় রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের অফিস। আগুনের জেরে বন্ধ রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের অনলাইন টিকিট বুকিং। উত্তর-পূর্ব সীমান্ত রেলের অনলাইন টিকিট বুকিংও বন্ধ রয়েছে। আগুনের জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত যান চলাচল।

Advt

spot_img

Related articles

অত্যন্ত সুবিধা হল IPL-এর: জানালেন রাজীব শুক্লা

জাতীয় নির্বাচন কমিশন দ্রুত পাঁচ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন ঘোষণা করে দেওয়ায় লাভবান বিসিসিআই। আটকে...

গিরিশ পার্কে মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় ধৃত বেড়ে ৯ 

ব্রিগেডে নরেন্দ্র মোদির সভার (Narendra Modi Brigade meeting) দিন রণক্ষেত্র গিরিশ পার্কে আক্রান্ত হন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা...

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...