Saturday, April 18, 2026

পামেলা কাণ্ডে এবার পুলিশের জালে রাকেশ ঘনিষ্ঠ দুই কোকেন সাপ্লায়ার

Date:

Share post:

পামেলা (Pamela Goswami) কোকেন কাণ্ডে ( Drug Case) ফের নয়া মোড়। তদন্তে ক্রমশ জাল গুটিয়ে আনছেন কলকাতা পুলিশের ( Kolkata Police) গোয়েন্দারা। এবার কোকেন সরবরাহের অভিযোগে নতুন করে গ্রেফতার করা হয়েছে বিজেপির ( BJP) বাহুবলী নেতা রাকেশ সিং (Rakesh Singh) ঘনিষ্ঠ দুই যুবককে। ধৃত দুই যুবকের নাম ফারহান আখতার ও দাইম আখতার।

রাকেশ সিং ঘনিষ্ঠ যুবতী সুইটি সিংকে জেরা করে এই দুই যুবকের নাম উঠে আসে। অভিযোগ, এরা বিভিন্ন সময়ে সুইটির মাধ্যমে রাকেশ সিং ও তার শাগরেদদের কোকেন সরবরাহ করতো। গ্রেফতারের সময় এই দুই যুবকের কাছ থেকে প্রায় ১০ গ্রাম কোকেন উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন-নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে রওনা তৃণমূল নেত্রীর, কটাক্ষ করে এ কী বললেন শুভেন্দু!

পামেলা কাণ্ডেও এরা দু’জন কোকেন সরবরাহ করেছিল রাকেশ নিযুক্ত সুইটিকে। প্রতি গ্রাম মাদকের দাম ছিল ৯ হাজার টাকা। ধৃত দু’জনের কাছ থেকে প্রায় লক্ষাধিক টাকার কোকেন কিনেছিল সুইটি। তারপর সেই কোকেন রাকেশের ছায়াসঙ্গী অমৃক সিংকে দিয়ে পামেলার গাড়িতে রাখা হয়েছিল।

এরপর ঘটনার দিন পামেলার গাড়ি থেকে চম্পট দেয় অমৃক। তাকে স্কুটি করে পালাতে সাহায্য করে সুরজ প্রসাদ শাহ নামের এক যুবক। তাকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। আর পামেলার গাড়িতে যে কোকেন রাখা আছে, নিউ আলিপুর থানার পুলিশকে সেই খবর দিয়েছিল আরিয়ান সিং দেব নামে রাকেশ ঘনিষ্ঠ এক যুবক। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে কোকেন কাণ্ড যে বিজেপি নেতা রাকেশ সিংয়ের একটি ঘৃণ্য চক্রান্ত বলে পামেলা গোস্বামী অভিযোগ করেছিল, তদন্ত সেই সেই পথেরই ইঙ্গিত দিচ্ছে।

Advt

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...