Saturday, May 16, 2026

বেসরকারি চাকরিতে রাজ্যবাসীর জন্য ৭৫ শতাংশ আসন সংরক্ষণ

Date:

Share post:

গত বছর মনোহর লাল খট্টরের সরকার হরিয়ানার বাসিন্দাদের জন্য মোট বেসরকারি চাকরির ৭৫ শতাংশ সংরক্ষিত ঘোষণা করে। এবার তা হল ঝাড়খণ্ডে। হেমন্ত সোরেনের সরকার রাজ্যের বাসিন্দাদের জন্য বেসরকারি কর্মসংস্থানে সংরক্ষণ চালু করল। রাজ্যবাসীর জন্য ৭৫ শতাংশ আসন সংরক্ষণের প্রস্তাবে সিলমোহর পড়ল।

রাজ্যের কর্মহীনদের জন্য বেকার ভাতা চালু এবং বেসরকারি ক্ষেত্রে ৭৫ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত গ্রিন সিগন্যাল পেল। ঝাড়খণ্ডবাসীর জন্য বেসরকারি কর্মসংস্থানে ৭৫ শতাংশ আসন সংরক্ষণ চালু হল। বিধানসভায় এ নিয়ে নয়া আইন পাশ করবে হেমন্ত সোরেনের সরকার। জানা গিয়েছে, নতুন নিয়মের ফলে মাসিক ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের চাকরিতে অগ্রাধিকার পাবে ঝাড়খণ্ডের অধিবাসীরাই। একই সঙ্গে ‘প্রোৎসাহন যোজনা’র অধীনে বেকারদের ভাতা দেওয়া হবে। কিন্তু তার জন্য অবশ্যই টেকনিক্যাল জ্ঞান থাকা জরুরি। সরকার চাকরি পাওয়ার যোগ্য মনে করলে তবেই ভাতা দেওয়া হবে।

আরও পড়ুন-‘১৪ মার্চ বাংলার ইতিহাসে এক কালো অধ্যায়’, নন্দীগ্রাম দিবসে আবেগঘন টুইট মমতার

রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে আরও বেশ কিছু নতুন নিয়ম চালু হল। এবার থেকে রাজ্যের মন্ত্রীরা চাইলে রাজ্যের বাইরের যে কোনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন। চিকিৎসার খরচ বহন করবে সরকারই।

Advt

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...