Saturday, April 4, 2026

আজ রাজ্যে প্রচারে রাজনাথ-যোগী-গম্ভীর

Date:

Share post:

২৭ মার্চ রাজ্যে প্রথম দফার ভোট। আর তার আগে আজই শেষ প্রচার। আর শেষ দিনে রীতিমতো বাংলায় নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি।
রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। তিনিও পরপর তিনটি জনসভা করবেন। জনসভা করবেন সাগর, চন্দ্রকোনা এবং নন্দীগ্রামের বিধানসভায় এলাকায়।
রাজনাথ সিংয়েরও তিনটি জনসভা রয়েছে রাজ্যে।তিনি জনসভা করবেন জয়নগর, চন্ডীতলা এবং তালডাংরায়।
অন্যদিকে আজ রাজ্যে আসছেন গৌতম গম্ভীর। সকাল ১২ টায় দাঁতনে জনসভা করবেন তিনি। তারপর সোনামুখীতে একটি রোড শো করার কথা রয়েছে প্রাক্তন ভারত অধিনায়কের। পরে আরও একটি জনসভা করবেন হুগলিতে।কেন্দ্রের একাধিক নেতানেত্রী সহ বিজেপির তারকা প্রার্থীরা আজ শেষ বাজারের প্রচারে।

Advt

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...