Wednesday, April 1, 2026

নজরে হাইভোল্টেজ কেন্দ্রের ভোটগ্রহণ: নন্দীগ্রামে ১৪৪ ধারা

Date:

Share post:

এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে ছোট কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) ভোটের আগে ১৪৪ ধারা জারি করল নির্বাচন কমিশন (Election Commission) । ভোটের প্রচার শেষ হয়েছে মঙ্গলবারই। নন্দীগ্রামের ৩৫৫টি বুথই স্পর্শকাতর জানিয়ে ১৪৪ ধারা জারি করল কমিশন। বুধবার, সন্ধে সাড়ে ছটা থেকে এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। ফলে এক সঙ্গে পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। নজরদারিতে মোতায়েন ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। হেলিকপ্টারেও (Helicopter) চলছে নজরদারি।

কমিশনের কড়াকড়ির মধ্যেও বহিরাগত ইস্যুতে সরব তৃণমূল-বিজেপি (Tmc-Bjp)। নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান (Sekh Sugiyan) অভিযোগ করেন, “রেয়াপাড়া, বিরুলিয়া, গোকুলনগর, টেঙ্গুয়া-সহ একাধিক জায়গায় বিভিন্ন বাড়িতে লোক জড়ো করা হয়েছে”। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) নির্বাচনী এজেন্ট মেঘনাদ পালের মতে সতর্ক দৃষ্টি আছে প্রশাসনের। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে মোড়া চেষ্টা হচ্ছে নন্দীগ্রামকে।

আরও পড়ুন:নন্দীগ্রামে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি: গোঘাট থেকে সরব মমতা

Advt

Related articles

আজ দক্ষিণে মমতা, উত্তরের তিন জেলায় নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার নির্বাচনী মাসের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দক্ষিণবঙ্গের নানুর, বড়ঞা ও নবগ্রামে তিনটি জনসভা করবেন।...

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...