Friday, June 26, 2026

রাতের ট্রেনে আর ফোন-ল্যাপটপে চার্জ দেওয়া যাবে না, নয়া নির্দেশিকা রেলের

Date:

Share post:

নয়া নির্দেশিকা চালু রেলের। এবার থেকে রাতের ট্রেনে ফোন, ক্যামেরা, ল্যাপটপে চার্জ দেওয়া যাবে না। রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত এই নিয়ম চালু থাকবে। ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে এমন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল। মঙ্গলবার রেলের শীর্ষ আধিকারিকরা এ কথা জানিয়েছেন।

১৬ মার্চ থেকে এখনও পর্যন্ত সময়ে পশ্চিম রেল এই চার্জিং পোর্টগুলিতে ওই নির্ধারিত সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কাজ শুরু করেছে। পশ্চিম রেলের প্রধান জন সংযোগ আধিকারিক (সিপিআরও) সুমিত ঠাকুর সংবাদসংস্থাকে জানিয়েছেন, এ ব্যাপারে রেল বোর্ডের সমস্ত জোনগুলিকে নির্দেশ দিয়েছে। আমরা ১৬ মার্চ থেকে তা চালু করে দিয়েছি। গত ১৬ মার্চ থেকেই ওয়েস্টার্ন রেলওয়েতে এই নিয়ম চালু করা হয়েছে। ধীরে ধীরে রেলের সব শাখায় এই ব্যবস্থা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-ভোটের জেরে বিঘ্নিত করোনা’র RTPCR টেস্ট, সর্বাধিক বেহাল নন্দীগ্রাম

দক্ষিণ রেলের সিপিআরও গুগনেসন জানিয়েছেন, “এটা পুরনো নির্দেশ। এর মাধ্যমে রেল বোর্ড পুরানো নির্দেশরই পুনরায় উল্লেখ করেছে। ২০১৪-তে ব্যাঙ্গালোর-হজুর সাহিব নান্দেড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক পরেই রেলওয়ের সুরক্ষা কমিটি রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত চার্জিং পোর্ট বন্ধ রাখার সুপারিশ করেছিল। রেলওয়ে বোর্ড শেষপর্যন্ত সমস্ত সমস্ত জোনের জন্যই এই নির্দেশ জারি করেছে।” গুগনেসন আরও বলেছেন, “অগ্নিকাণ্ডের সাম্প্রতিক ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছে। এটা একটি সতর্কতামূলক ব্যবস্থা। এর আগেও রেল বোর্ড এ ধরনের নির্দেশ জারি করেছিল।”

যেভাবে পর পর ট্রেন আগুন লাগছে তাতে যাত্রীদের নিরাপত্তার খাতিরে এবার থেকে ট্রেনের ভিতর কোনও রকম ফোনে চার্জ দেওয়া বা অন্য কোনও কাজে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

 

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...