Friday, June 26, 2026

মোদির জনসভায় হঠাৎ অসুস্থ যুবক, নিজস্ব মেডিকেল টিম পাঠালেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

দ্বিতীয় দফার নির্বাচন শেষ হয়েছে পশ্চিমবঙ্গ ও অসমে। চলছে তৃতীয় দফার প্রস্তুতি। শনিবার বিজেপির প্রচারে অসমের তামুলপুরে জনসভা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে প্রধানমন্ত্রীর জনসভার চলাকালীন অসুস্থ হয়ে পড়েন বিজেপির(BJP) এক কর্মী। বিষয়টি নজরে পড়ার পর সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মঞ্চ থেকেই ওই যুবকের চিকিৎসার জন্য নিজের ব্যক্তিগত মেডিকেল টিমকে(medical team) পাঠিয়ে দিলেন মোদি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ফুটে উঠল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মানবিক চিত্র।

আরও পড়ুন:বদলেছে জঙ্গলমহল, সৌজন্যে মমতার সরকার:চন্দন বন্দ্যোপাধ্যায়ের কলম

জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর জনসভা চলাকালীন হঠাৎই শ্রোতাদের আসনে বসে থাকা বিজেপির এক কর্মী অসুস্থ হয়ে পড়েন। এবং অজ্ঞান হয়ে যান। মঞ্চে ভাষনরত প্রধানমন্ত্রীর চোখ এড়ায়নি সেই ঘটনা। এর পর দ্রুত পদক্ষেপ নিতে দেখা যায় তাঁকে। মঞ্চ থেকেই তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দফতরের যে মেডিকেল টিম এখানে উপস্থিত রয়েছেন অনুগ্রহ করে তারা ওই অসুস্থ যুবকের কাছে যান। জলের অভাবে বোধহয় ওই কর্মীর কিছু সমস্যা হয়েছে। দ্রুত ওনাকে সাহায্য করুন। আমার সাথে যে ডাক্তাররা এসেছেন ওনাকে সাহায্য করুন।’ প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় প্রধানমন্ত্রীর নিজস্ব মেডিকেল টিম। ডাক্তারদের শুশ্রূষায় কিছুক্ষণের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন ওই যুবক।

Advt

Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...