Saturday, April 4, 2026

বাড়ছে করোনার প্রকোপ, মোদিকে চিঠিতে পরামর্শ মনমোহনের

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে ভয়াবহ পরিস্থিতি। সংক্রমণের ঢেউয়ে দেশে রোজই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) পরামর্শ দিয়ে চিঠি লিখলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। ওই চিঠিতে মনমোহন সিং স্পষ্ট লিখেছেন, স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যে রাজ্যে ভ্যাকসিন বন্টন সংক্রান্ত কেন্দ্রের পরিকল্পনা সামনে আনা হোক। করোনা ঠেকাতে ভ্যাকসিন প্রয়োগে জোর দেওয়ার কথা বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

কোভিড পরিস্থিতিকে “অভূতপূর্ব জরুরি অবস্থা” হিসেবে অভিহিত করেছেন মনমোহন। এই পরিস্থিতি মোকাবিলায় আরও দ্রুত টিকাকরণে জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রীর মতে, ৪৫ বছরের কম বয়স হলেও সামনের সারির কর্মীদের টিকাকরণ নিয়ে আরও নমনীয় হতে হবে সরকারকে। এর মধ্যে বাস ও ট্যাক্সিচালক, পঞ্চায়েত কর্মী, পুরসভার কর্মী এবং আইনজীবীরাও অন্তর্ভুক্ত রয়েছেন। ৪৫ বছরের নীচে হলেও তাঁদের টিকা দেওয়া যেতে পারে।

চিঠিতে মনমোহন সিং আরও লিখেছেন, একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে টিকা দিতে হলে পর্যাপ্ত অর্ডার দিতে হবে। আগামী ছয়মাসের জন্য কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে, তা প্রকাশ করা উচিত। এছাড়াও ভ্যাকসিন উৎপাদক সংস্থাদের পাশে থাকার পরামর্শও দিচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। অর্থসাহায্য ও অন্যান্য ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছেন তিনি।

আরও পড়ুন- কোভিড বেড সংকট রুখতে ৪ সদস্যের টাস্ক ফোর্স গঠন রাজ্য সরকারের

Advt

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...