Friday, April 24, 2026

করোনা আক্রান্ত কৌশিক-রেশমি, দুষলেন মোদিকে

Date:

Share post:

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) সংক্রমণের নিরিখে প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। চলছে মৃত্যু মিছিল। সেইসঙ্গে বাংলায় চলছে ম্যারাথন ভোটপর্ব (West Bengal Assembly Election)। মারণ ভাইরাস থেকে কারও যেন মুক্তি নেই। এবার ভাইরাস থাবা বসলো টলিপাড়ার (Tollywood ( তারকা দম্পতি কৌশিক সেন (Kaushik Sen) এবং রেশমি সেনের (Reshmi Sen) শরীরে। একই সঙ্গে করোনায় আক্রান্ত এই তারকা দম্পতি।

আক্রান্ত হওয়ার প্রসঙ্গে কৌশিক সেন একটি সংবাদ মাধ্যমকে ফোনে জানান, ‘‘১৪ এপ্রিল আমি, ১৮ এপ্রিল রেশমি করোনায় আক্রান্ত হই। যদিও আমাদের প্রথম দফার টিকাকরণ হয়ে গিয়েছে।’’ একই সঙ্গে কৌশিক ক্ষোভ উগরে দিলেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) বিরুদ্ধে। কৌশিকের কথায়, “আমি হতবাক, দেশের মানুষ নাজেহাল, তার পরেও নরেন্দ্র মোদি একের পর এক সভা করে যাচ্ছেন!”

মহামারি উপেক্ষা করে গরিব খেটে-খাওয়া সাধারণ মানুষকে রুজি-রুটির তাগিদে রাস্তায় নামতে হচ্ছে। কিন্তু রাজনৈতিক নেতা-মন্ত্রীরা সব জেনে-বুঝেও কীভাবে পথে নামছেন প্রচার করতে, সেটাই অবাক করেছে কৌশিক সেনকে। মোদিকে একহাত নিয়ে কৌশিক বলেন, ‘‘আজ পর্যন্ত কোনও দেশনায়ককে দেখিনি যে দেশ অতিমারিতে জর্জরিত। আর তিনি সভা, সমাবেশ, প্রচার করে বেড়াচ্ছেন! নরেন্দ্র মোদি যা করছেন ঠিক করছেন না।’’ অভিনেতা প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের (Election Commission Of India) ভূমিকা নিয়েও। তিনি বলেন, ‘‘এই সময়েই পূর্ণ মেয়াদ নির্বাচনের খুব দরকার ছিল?’’

Advt

 

Related articles

মোথাবাড়ি কাণ্ডে চার্জশিট জমার সুপ্রিম নির্দেশ, সময় চাইল NIA

মালদহের মোথাবাড়ি (Mothabari in Malda) কাণ্ডে শুক্রবার এনআইকে (NIA) চার্জশিট জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।...

মানুষের বিরুদ্ধের খেলবে রোবট! তাক লাগিয়ে দিল সোনির এআই ‘এস’

বর্তমান সময়ে বিশ্ব জুড়ে বাড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) বা এআই-র দাপট। ব্যতিক্রম নয় খেলাধুলার দুনিয়ায়। বর্তমানে মাঠে...

নেশার টানে মদের দোকানে, রোদ উপেক্ষা করে সকাল থেকে সুরাপ্রেমীদের লম্বা লাইন 

চারদিন বন্ধ থাকার পর অবশেষে কলকাতায় খুলল মদের দোকান। শুক্রবার সকাল থেকেই লম্বা লাইন সুরাপ্রেমীদের। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও...

IPL: মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্সে হতাশ আকাশ, নেতৃত্ব হারাচ্ছেন হার্দিক?

পাঁচ বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পারফরফরম্যান্স তলানিতে, চলতি মরশুমে মুম্বইয়ের ধারাবাহিকতার অভাব প্রকট। সেইসঙ্গে হার্দিক...