Sunday, April 5, 2026

বিপাকে পড়ে দায় এড়াচ্ছেন মোদি-শাহ, ভ্যাকসিন ইস্যুতে ফের কেন্দ্রকে তোপ ডেরেকের

Date:

Share post:

করোনা পরিস্থিতি(coma situation) ভয়াবহ হয়ে উঠেছে গোটা দেশে। পরিস্থিতি সামাল দিতে দেরিতে হলেও ঘুম ভেঙেছে কেন্দ্রীয় সরকারের। আনা হয়েছে ভ্যাকসিন বন্টনের(vaccine distribution) নিয়ম নীতিতে পরিবর্তন। ১৮ বছরের উর্ধ্বে সকল ব্যক্তিরা আজ বিকেল চারটে থেকে ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন। তবে এই প্রক্রিয়া শুরুর আগে কেন্দ্রীয় সরকারকে(central government) তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন(Derek O’Brien)।

বুধবার এক টুইটে ডেরেক ও’ব্রায়েন লেখেন, “মোদী-শাহর চেনা চাল। যখন বিপদে পড়বে, তখন সেটা রাজ্যগুলির ঘাড়ে চাপিয়ে দাও। ভ্যাকসিন সংগ্রহ করা থেকে বিতরণ করা কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত। বিরোধী নেতারা বারবার কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছিল কেন্দ্রের ভ্যাকসিন বন্টন নীতি সমস্যা তৈরি করবে।” এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে ডেরেক ও’ব্রায়েন বলেন, “মমতা বন্দোপাধ্যায় দূরদর্শী, তিনি প্রধানমন্ত্রীকে এই নিয়ে ফেব্রুয়ারি মাসে চিঠি লিখেছিলেন। তবে তখন তিনি নির্বাচন নিয়ে বেশি ব্যস্ত। তাই কোনও জবাব আসেনি। আর এখন লোকেদেরকে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে কারণ কেন্দ্রীয় সরকার কোনো পরিকল্পনাই করেনি।”

আরও পড়ুন:বেনজির, মৃতদেহ সৎকারের জন্য ১৬ থেকে ২০ ঘন্টা পর্যন্ত অপেক্ষা !

উল্লেখ্য পশ্চিমবঙ্গে ৫ মে থেকে শুরু হতে চলেছে তৃতীয় দফার করোনার টিকাকরণ কর্মসূচি। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরের শংকর বেসরকারি হাসপাতালগুলো বৈঠকের পর এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। তবে সেই টিকা করনের জন্য ভ্যাকসিন আমদানি প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তা এখনো স্পষ্ট হয়নি। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা থেকে রাজ্য তখনই ভ্যাকসিন আমদানি করতে পারবে যখন কেন্দ্র সেই অনুমতি দেবে। কিন্তু এখনও পর্যন্ত সেই অনুমতি আসেনি। ফলস্বরূপ কেন্দ্রীয় সরকার কবে এবং কখন সেই অনুমতি দেয় সেটাই দেখার।

Advt

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...