Wednesday, March 25, 2026

কোর্টের নির্দেশে সেদিন আপত্তি জানিয়ে এবার ঢোক গিললেন যোগী, উত্তরপ্রদেশজুড়ে লকডাউন

Date:

Share post:

বিলম্বিত বোধোদয় !

সংক্রমণ রুখতে উত্তরপ্রদেশে শুক্রবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে৷ অথচ দিনকয়েক আগে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশে করোনা নিয়ন্ত্রণে রাজ্যের ৫ জেলা, এলাহাবাদ, লখনউ, বারাণসী, কানপুর ও গোরক্ষপুরে ২৬ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছিলো৷ কিন্তু যোগী আদিত্যনাথ সরকার হাইকোর্টের এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ যোগীর প্রার্থনায় সাড়া দিয়ে ওই নির্দেশে স্থগিতাদেশও জারি করে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-শনিবারের বদলে শুক্রবারই দলীয় প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন মমতা

হাইকোর্টের নির্দেশ সেদিন মানতে না চাইলেও সংক্রমণের ধাক্কায় এখন মিইয়ে গিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ৷ বৃহস্পতিবার সরকারের তরফেই ঘোষণা করা হয়েছে শুক্রবার সন্ধ্যা থেকে উত্তরপ্রদেশে সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত চলবে এই লকডাউন। সংবাদ সংস্থা জানিয়েছে, “শুক্রবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত রাজ্যে এ বার সম্পূর্ণ লকডাউন থাকবে। বর্তমান কোভিড পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ২৯, ৮২৪ জন৷ ওই রাজ্যে এক দিনে এটাই সর্বাধিক। এখনও পর্যন্ত যোগী-রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১, ৮২, ৮৪৮। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬৬ জনের। উত্তরপ্রদেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১, ৯৪৩-এ।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...