Monday, April 13, 2026

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট

Date:

Share post:

দেশজুড়ে ভয়াবহ আকার নিয়েছে মারণ করোনাভাইরাস(coronavirus)। প্রতিদিন লাফ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভিভিআইপি থেকে শুরু করে সাধারণ মানুষ বাদ যাচ্ছেন না কেউই। মারণ ভাইরাসের আক্রান্ত হলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট(Ashok Gahlot)। বৃহস্পতিবার টুইট করে নিজেই এই তথ্য প্রকাশ্যে এনেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী(Rajasthan Chief Minister)।

বৃহস্পতিবার সকালে এক টুইটে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট লেখেন, “আজ আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও এখনও কোনো উপসর্গ দেখা যায়নি। এমনিতে সবকিছু ঠিকই আছে। এখন থেকে আমি আইসোলেশনে থেকে কাজ করব। এবং সমস্ত রকম করোনা বিধি মেনে চলব।” উল্লেখ্য, গত বুধবার অশোক গেহলটের স্ত্রী সুনিতা গেহলটের করোনাভাইরাস ধরা পড়ে। যদিও উপসর্গহীন ভাবে আইসোলেশনে ছিলেন তিনি। বাড়িতেই চলছিল চিকিৎসা। এবার করোনা আক্রান্ত হলেন খোদ রাজস্থানের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন:করোনায় আক্রান্ত হয়ে জীবনাবসান প্রয়াত কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা দেবীর

প্রসঙ্গত, গোটা দেশের পাশাপাশি রাজস্থানের হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে কোথাও কোথাও নাইট কার্ফু থেকে চলছে লকডাউনও। দেশজুড়ে প্রতিদিন রেকর্ড ভাঙছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভেঙে পড়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থাও।

Advt

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...