Friday, June 12, 2026

নবান্নের নয়া নির্দেশিকায় বিয়েবাড়ির বিধি, ছাড় মিলল কীসে?

Date:

Share post:

করোনা পরিস্থিতি মোকাবিলায় শুক্রবারে নির্দেশিকা জারি করেছিল নবান্ন (Nabanna)। ২৪ ঘণ্টার মধ্যে সে নির্দেশিকা কিছুটা শিথিল করা হল। একই সঙ্গে জারি করা হল নিমন্ত্রণবাড়ির বিধিও।

শুক্রবারের নির্দেশিকায় জানানো হয়েছিল, সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে হাট-বাজার (Market)। তবে মুদির দোকান এবং ওষুধ (Medicine) ও চিকিৎসা সরঞ্জামের দোকান এই বন্ধের আওতার মধ্যে থাকবে না। শনিবার নির্দেশিকায় নবান্ন জানাল, বন্ধের সময়সীমার বাইরে রাখা হয়েছে দুধ, মাংস, মিষ্টি, বৈদ্যুতিক সরঞ্জাম এবং মোবাইল রিচার্জের দোকানও ।

বিয়েবাড়ি নিয়েও নয়া নির্দেশিকা জারি করছে রাজ্য সরকার ।  কোনও ভাবেই ৫০ জনের বেশি জমায়েত করা চলবে না।

নয়া নির্দেশিকায়-
• বিয়েবাড়ি বা কোনও অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন যোগ দিতে পারবেন।

• সামাজিক (Social), সাংস্কৃতিক (Cultural), শিক্ষামূলক (Educational) এবং বিনোদনমূলক (Entertainment) কোনও অনুষ্ঠানে বড় জমায়েত করা যাবে না।

বিধি না মানলে, আইনানুগ কড়া পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- রাত পোহালেই ভোট গণনা, হাইভোল্টেজ কেন্দ্রে নজরে কারা!

Advt

 

Related articles

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...