Friday, June 19, 2026

আগামী ৮ ও ৯ মে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

আগামী বৃহস্পতি ও শুক্রবার অর্থাৎ ৮ ও ৯ মে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি হবে । সেইসঙ্গে কলকাতাতেও মাঝারি থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে রাজ্যবাসীর জন্য এমনই সুখবর জানানো হয়েছে। জানা গিয়েছে, বুধবার থেকেই উত্তরবঙ্গের জেলা গুলিতে শুরু হবে বৃষ্টিপাত। চলবে ৯ তারিখ পর্যন্ত। ৮ ও ৯ মে এই দুদিন ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে ।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমে পঞ্জাব থেকে আসা একটি ঘূূর্ণাবর্তের উত্তর-পূর্বমুখী প্রবাহের জেরেই বাংলায় নিম্নচাপের সৃষ্টি। সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস । এই দুইয়ের জেরেই মূলত তুমুল ঝড় বৃষ্টি (Rain) হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। বুধবার থেকে, উত্তরবঙ্গের মালাদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ বাকি জেলাতে বৃষ্টি শুরু হবে। এরপর নিম্নচাপের কবলে পড়বে দক্ষিণবঙ্গও। তারপরের দুদিন দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সঙ্গে চলবে কালবৈশাখীও। ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...