Saturday, March 21, 2026

করোনায় প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং

Date:

Share post:

কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালেই প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি)-এর প্রতিষ্ঠাতা অজিত সিং। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।বৃহস্পতিবার সকালে একটি টুইটে বাবার মৃত্যুসংবাদ জানিয়ে মন্ত্রীর ছেলে লেখেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আজ সকালে তিনি প্রয়াত হয়েছেন’।
গত ২০ এপ্রিল কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। গুরুগ্রামের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। তারপর থেকেই গুরুতর অসুস্থ ছিলেন। অজিতের বাবা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং বড় নেতা হলেও ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি লাভ করার পরে আইবিএম এর মতো বহুজাতিক সংস্থায় চাকরি শুরু করেন তিনি। এরপর আশির দশকের গোড়ায় তাঁর রাজনীতিতে প্রবেশ। প্রথমে বাবার হাতে গড়া লোকদল এবং পরবর্তী পর্যায়ে জনতা দলে ছিলেন তিনি। ১৯৮৯ সালে প্রধানমন্ত্রী ভি পি সিং-এর নেতৃত্বাধীন জাতীয় ফ্রন্ট সরকারে প্রথম মন্ত্রিত্ব পেয়েছিলেন অজিত। নব্বইয়ের দশকে কংগ্রেসে যোগ দিয়ে পি ভি নরসিং রাও সরকারের মন্ত্রিও হন। বাগপত লোকসভা কেন্দ্র থেকে নিজে ৬ বার জেতার পাশাপাশি মথুরা থেকে ২০০৯ সালে জিতিয়ে এনেছিলেন নিজের ছেলে জয়ন্তকেও। কিন্তু ২০১৩-য় মুজফ্‌ফরনগর গোষ্ঠীহিংসার জেরে পশ্চিম-উত্তরপ্রদেশে ভোটের মেরুকরণের সুফল পায় বিজেপি। সেইসময় অজিত এবং তাঁর ছেলে হেরে যান।

Advt

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...