Saturday, March 21, 2026

বেলাগাম সংক্রমণের জের, পূর্ণ লকডাউনের ঘোষণা কেরলে

Date:

Share post:

করোনা সংক্রমণের নিয়ন্ত্রণে এবার পূর্ণ লকডাউনের পথ বেছে নিল কেরলও। বৃহস্পতিবার কেরল সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে। আগামী ৮মে সকাল ৬টা থেকে শুরু হবে লকডাউন। জারি থাকবে ১৬মে পর্যন্ত। এর আগে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাতেও অতিমারিকে বাগে আনা যায়নি। তাই সম্পূর্ণ লকডাউনকেই বেছে নিল কেরল সরকার।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, কেরলে সক্রিয় রোগী বৃদ্ধির জেরে অক্সিজেনের চাহিদা দ্বিগুণ বেড়েছে। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখে সাহায্যের আবেদন করেছিলেন তিনি। কিন্তু বেলাগাম সংক্রমণের জেরে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় কেরলে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৫৩ জন। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজারেরও বেশি। বেলাগাম সংক্রমণের জেরেই এই লকডাউন বলে সরকারের তরফে জানানো হয়েছে।

Advt

Related articles

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...