Wednesday, March 25, 2026

রাতেই উপকূলে আছড়ে পড়বে বিধ্বংসী টাউকটে, ৩ মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মোদির

Date:

Share post:

সমুদ্রের শক্তি বৃদ্ধি করে আরও বিধ্বংসী রূপ নিয়েছে ঘূর্ণিঝড় টাউকটে(Tauktae)। গুজরাট(Gujarat) উপকূলে খুব কাছে বর্তমানে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি(cyclone)। আবহাওয়াবিদদের অনুমান রাত ৮টা থেকে ১১টার মধ্যেই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে গুজরাটের পোরবন্দর ও মহুভার মধ্যে। আর এইসময় তার গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার। বিপর্যয়ের অনুমান করে মহারাষ্ট্র, গোয়া এবং গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। সমস্ত রকম প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন:রাজ্যের মন্ত্রী বিধায়কদের সিবিআই গ্রেফতারের নিন্দায় বিশিষ্টজনেরা

এদিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগেই ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হয়ে গিয়েছে মুম্বই, গোয়া ও গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। এখনো পর্যন্ত ঝড়-বৃষ্টিতে উপড়ে পড়েছে প্রচুর গাছপালা ও বিদ্যুতের খুঁটি। ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা। বর্তমানে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে ৭০ থেকে ৭৫ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। ৫ রাজ্যে কাজ শুরু করে দিয়েছে বিপর্যয় মোকাবিলা দল। সমস্ত রকম বিমান পরিষেবা বন্ধ করার পাশাপাশি কার্যত ফাঁকা করে দেওয়া হয়েছে উপকূলবর্তী অঞ্চল। করোনা রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে। ঝড়-বৃষ্টিতে বিদ্যুৎ পরিষেবা যাতে কোনো ঘাটতি না হয় তার জন্য প্রস্তুতি সেরে ফেলা হয়েছে সর্বত্র।

Advt

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...