Saturday, June 27, 2026

বাংলায় আইন-শৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ গড়াল সুপ্রিম কোর্টে

Date:

Share post:

‘বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে।’ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন দরকার। সুপ্রিম কোর্টে আর্জি জানালেন সমাজকর্মী ঘনশ্যাম উপাধ্যায়। আবেদনে বলা হয়েছে, কেন্দ্রকে ৩৫৬ ধারা প্রয়োগের নির্দেশ দেওয়ার পাশাপাশি শীর্ষ আদালত যেন একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে।

ঘনশ্যাম দাবি করেছেন, ২ মে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর রাজ্যের ১৬ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। এই মামলায় অংশীদার হিসেবে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড় এবং পশ্চিমবঙ্গ সরকারের নাম দাখিল করেছেন মামলাকারী ঘনশ্যাম উপাধ্যায়।

আরও পড়ুন : নারদ : ফের শুনানি বৃহস্পতিবার, আজও মুক্তি পেলেন না ৪ হেভিওয়েট নেতা

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে একটি মামলা চলছে। সেই মামলায় ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে বাংলার ভূমিকার ঢালাও প্রশংসা করেছে কোর্ট। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন বঙ্গ-বিজেপি নেতারা। তবে, তাঁদের থেকেও অনেক বেশি সরব হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়।

এখন রাজ্য উত্তাল নারদ কাণ্ডে ৪ নেতা-মন্ত্রীর গ্রেফতারি নিয়ে। গত সোমবার এই মামলায় সিবিআই আধিকারিকরা গ্রেফতার করেছেন ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়কে। এই ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন।

Advt

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...