Friday, April 3, 2026

চলতি বছরে কম বৃষ্টিপাত হবে উত্তর-পূর্ব ভারতে, আর কী জানাচ্ছে হাওয়া অফিস?

Date:

Share post:

চলতি বছরে কম বৃষ্টিপাত হবে উত্তর-পূর্ব ভারতে। এর তুলনায় অনেক বেশি পরিমাণ বৃষ্টি হবে দক্ষিণ, মধ্য ও উত্তর ভারতে। সুপার সাইক্লোন ইয়াসের কুপ্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ এবং কেরলে। তাই বর্ষা খানিকটা পিছিয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরলে ঢুকবে ৩ জুন। নির্দিষ্ট সময়ের থেকে ২ দিন পরে। যদিও আবহাওয়াবিদদের দাবি, বর্ষার আগমন এবং সময়কাল নিয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলা ঠিক নয়। কারণ এটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আবহাওয়ার গতিবিধির ওপর। এদিকে জানা গিয়েছে, শুধুমাত্র ইয়াসের প্রভাবেই মে মাসে কলকাতায় ৩৮৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত ২০ বছরে মে মাসে কলকাতায় এই পরিমাণ বৃষ্টি হয়নি।

আরও পড়ুন-মিঠুন মামলায় কোর্টে রিপোর্ট দিল পুলিশ, এবার যাবে নোটিশ

হাওয়া অফিসের কর্তারা জানিয়েছেন, সাধারণত বৃষ্টির পরিমাণ ৯৬ থেকে ১০৪ শতাংশের মধ্যে থাকলেই সেটিকে স্বাভাবিক বলা হয়। সেই গড়ের হিসাবেই দেখা গিয়েছে ৪ শতাংশের হেরফের ভারতে বৃষ্টি হতে পারে ১০১ শতাংশের মতো। রিপোর্টে বলা হয়েছে, উত্তর ভারতে ৯২ থেকে ১০৮ শতাংশ, বৃষ্টি হতে পারে উত্তর ভারতে, দক্ষিণ ভারতে ৯৩ থেকে ১০৭ শতাংশ বৃষ্টি হতে পারে মধ্য ভারতে সর্বোচ্চ ১০৬ শতাংশ বৃষ্টি হতে পারে ও উত্তর ভারতে সর্বোচ্চ ৯৫ শতাংশ বৃষ্টি হতে পারে।

বৃষ্টির পরিমাণ বেশি বা কম বিচারের জন্য দীর্ঘকালীন গড়কে মানদণ্ড হিসাবে ধরা হয়। গত ১০ বছরে বৃষ্টির পরিমাণের গড় করে এই মানদণ্ড ঠিক করা হয়। ১৯৬১ থেকে ২০১০ সালের গড় হিসাব করলে দেখা যাবে, ভারতে স্বাভাবিক বৃষ্টির শতাংশের বিচারে ৮৮। তার থেকে সামান্য বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ বছর।

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...