Wednesday, June 24, 2026

দেশে করোনায় দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা অনেক বেশি, ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,৭১৩ জনের

Date:

Share post:

গত দু’দিনের মতই শুক্রবারও একই থাকল করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। শেষ ১৪ দিনের বেশি সময় ধরে নতুন করে আক্রান্তের সংখ্যার চেয়ে সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। ফলে কমছে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা। এখন ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩ জন। দেশে এ পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ৭১৩ জনের। এ নিয়ে মোট ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। অন্যদিকে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৮ হাজার ৮১১ জনের মধ্যে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা (১,৮৪২)। তার পরেই রয়েছে কলকাতা (৯৭৬), হাওড়া (৬৫৬), দক্ষিণ ২৪ পরগনা (৫৯০), নদিয়া (৫২৬) এবং পূর্ব মেদিনীপুর (৪৩৫)। হুগলিতে বুধবারের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বাড়লেও অধিকাংশ জেলাতেই তা কমেছে।

আরও পড়ুন-দাবিদার নেই, কোভিডে মৃত সহস্রাধিক চিতাভস্ম কাবেরী নদীতে ভাসাল সরকার

দেশের মধ্যে এখন তামিলনাড়ুতেই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। তবে গত ২৪ ঘণ্টায় খানিকটা স্বস্তি দিয়েছে আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ২৫ হাজারের নীচে। পাশাপাশি কর্ণাটক এবং কেরলে দৈনিক আক্রান্তের সংখ্যা রয়েছে ১৮ হাজারের ঘরে। মহারাষ্ট্রে রয়েছে ১৫ হাজারের ঘরে। অন্ধ্রপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১১ হাজারের বেশি। দিল্লিতে আক্রান্তের সংখ্যা কমে হয়েছে ৫০০-র কম।

Advt

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...