Tuesday, June 16, 2026

ফের চাঁদে মানুষ পাঠাবে নাসা, গুরুত্বপূর্ণ দায়িত্বে ভারতীয় বংশোদ্ভূত সুবাসিনী

Date:

Share post:

৫০ বছর পর ফের চাঁদের(Moon) মাটিতে মানুষ পাঠানোর পরিকল্পনা শুরু করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা(NASA)। জটিল এই অভিযানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভুত মহিলা ইঞ্জিনিয়ার সুবাসিনী আইয়ার(subasini Iyer)। বিগত দুই বছর ধরে নাসার এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ওই মহিলা। তাঁর জন্ম ভারতের কোয়েম্বাটুরে।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুবাসিনী বলেন, “এখন থেকে ৫০ বছর আগে চাঁদের মাটিতে পা রেখে ছিলাম আমরা। তাই ফের একবার চাঁদে মহাকাশচারীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে নাসার তরফে। আরে গুরুত্বপূর্ণ প্রজেক্টের প্রাথমিক স্তর থেকে যেকোনো রকম সাহায্য করা আমাদের দায়িত্ব”।

আরও পড়ুন:খোদ রাজ্যপালের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুললেন সাংসদ মহুয়া মৈত্র

জানা গিয়েছে, নাসার নয়া এই প্রোজেক্টের নাম দেওয়া হয়েছে ‘আর্টেমিস লুনার এক্সপ্লোরেশন’। একেবারে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই প্রোজেক্টের জন্য। নাসার তরফে জানা গিয়েছে, স্পেস লঞ্চ সিস্টেম (এসএলসি) ও ওরিয়ন রকেটের মাধ্যমে চাঁদে মহাকাশচারীদের পাঠানো হবে। মোট দুটি মহাকাশযান পাঠানো হবে চাঁদে। আশা করা হচ্ছে এই প্রজেক্টের মাধ্যমে চাঁদের বহু অজানা তথ্য খুঁজে পাওয়া সম্ভব হবে।

নাসা সূত্রে জানা গিয়েছে, প্রথমে আর্টেমিস ১ মিশনে মহাকাশচারী ছাড়াই স্পেস লঞ্চ সিস্টেম ও ওরিয়নকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরপর আর্টেমিস ২ মিশনে মহাকাশচারী নিয়ে এই ২ যানকে পাঠানো হবে মহাকাশে। ২০২৪ সালের মধ্যে আর্টেমিস ৩ মিশনের মাধ্যমে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা করা হয়েছে। এই বিশাল প্রজেক্ট এর গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সুবাসিনীকে।
Advt

Related articles

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...

দেশীয় বাজারে তেলের ঘাটতি মেটাতে পদক্ষেপ কেন্দ্রের! অপরিবর্তিত ঘরোয়া বাজারের দাম

পশ্চিম এশিয়ায় লাগাতার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ বাজারে জ্বালানির পর্যাপ্ত...

মাইলস্টোন ম্যাচের সামনে মেসি, আলজেরিয়ার বিরুদ্ধে কেমন দল খেলাবেন স্কালোনি?

বিশ্বকাপ শুরু হয়েছে ৫ দিন হল, বুধবার সকালে(ভারতীয় সময়) আসছে সেই মাহেন্দ্রক্ষণ। বিশ্বকাপে অভিযান শুরু করছেন গতবারের চ্যাম্পিয়ন...