Tuesday, April 7, 2026

বিনামূল্যে সাধারণ মানুষের চিকিৎসা ও অক্সিজেন পার্লারের বন্দোবস্ত

Date:

Share post:

বিনামূল্যে সাধারণ মানুষের চিকিৎসা ও অক্সিজেন পার্লারের বন্দোবস্ত করল ‘রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্স’।  রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্সের প্রধান ইন্দ্রনাথ পাইন জানিয়েছেন,”এপ্রিলে দুটি শয্যা নিয়ে বিনামূল্যে তারা শুরু করেন অক্সিজেন পার্লারের। তার অল্প দিনের মধ্যেই পূর্ব কলকাতা সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে দুটি বেড নিয়ে রামকৃষ্ণ মেডিকেল কমপ্লেক্সের সহযোগিতায় চালু হয় অক্সিজেন পার্লারের। সঙ্গে চিকিৎসার প্রাথমিক ব্যবস্থাও।” সম্প্রতি সুকিয়া স্ট্রিট-এর রামমোহন সম্মেলনে তিনি এ একই ব্যবস্থার সূচনা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-বিজেপি আগে দলের কোন্দল মেটাক, তারপর সমালোচনা করবে: তীব্র কটাক্ষ অভিষেকের

অন্যদিকে, এবার আরও উন্নত পদ্ধতিতে ক্যান্সার চিকিৎসা। ক্যান্সার চিকিৎসাকে আরও প্রশস্ত করতে কলকাতার সরোজ গুপ্ত ক্যান্সার হাসপাতাল একাধিক দেশ ও বিদেশের হাসপাতালে সঙ্গে যৌথভাবে কাজ শুরু করলো। সেখানে মূল লক্ষ্য হলো হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো উন্নত করা এবং গ্লোবাল ক্যান্সার রিসার্চ লিডারশিপ, মেন্টরশিপ আরো শক্তপোক্ত করা। সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউট-এর ডিরেক্টর ডাঃ অর্ণব গুপ্ত জানিয়েছেন, “এই বিশেষ কনসোর্টিয়াম এর মূল আলোচ্য বিষয় ক্যান্সার গবেষণা, চিকিৎসার অনুন্নতি ও জনসাধারণের অসচেতনতা কমানো।”

Advt

Related articles

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...