Monday, April 6, 2026

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

Date:

Share post:

কোনও ছাত্র-ছাত্রী যেন ক্ষতিগ্রস্ত না হয়- মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল্যায়নের ক্ষেত্রে সে বিষয়ে নজর দেওয়া হবে। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:দুই চরিত্রহীন কলঙ্কিত নায়ক-নায়িকা! শোভন-বৈশাখীকে পাল্টা রত্নার

১৬ জুন থেকে রাজ্যে করোনা কড়াকড়িতে ছাড় দিয়েছে রাজ্য। সোমবার নবান্নে সেই ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary)। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, মাধ্যমিক (Secondary) ও উচ্চমাধ্যমিক (High Secondary) শিক্ষার্থীদের মূল্যায়নের পদ্ধতি নিয়ে শীঘ্রই শিক্ষা দফতর বিস্তারিত জানিয়ে দেবে। এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের যেন মানসিক চাপ না হয়, তারা যেন দুঃখ না পায়, উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের যেন কোনও সমস্যা না হয়- এই বিষয়গুলির উপর নজর দিয়েই মূল্যায়ন পদ্ধতি স্থির করা হচ্ছে বলে জানান মমতা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...