Tuesday, June 23, 2026

কথা রাখলেন সায়ন্তিকা, বাঁকুড়ায় চালু করলেন কোভিড কেয়ার ইউনিট

Date:

Share post:

একুশের নির্বাচনে হেরে গিয়েও কথা রেখেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বারবার ‘পাশে আছি বাঁকুড়া’ বার্তা দিয়ে চলেছেন। করোনা থেকে ইয়াস, ভোলেননি নিজের কেন্দ্রের মানুষদের।

এর আগে ‘দুয়ারে অক্সিজেন’, ‘দুয়ারে খাবার’ ও করোনা আক্রান্তদের জন্য সেফ হোমের ব্যবস্থা করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এবার বাঁকুড়ার মানুষদের জন্য নিয়ে এলেন ‘কোভিড কেয়ার ইউনিট’। লিভার ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁকুড়া শহরের আইলাকান্দি পিটিটিআই কলেজে ২৫ বেডের একটি ‘কোভিড কেয়ার ইউনিট’ চালু করলেন তিনি। উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের স্বামী রুদ্রনাথ মহারাজ। উপস্থিত ছিলেন সায়ন্তিকা, জেলাশাসক কে রাধিকা আইয়ার, পুলিশ সুপার ধৃতিমান সরকার। এখানে ২৫টি বেডের সব ক’টিতেই অক্সিজেন সাপোর্ট রয়েছে। থাকছে চার চিকিৎসক ও ছয় নার্স। মৃদু উপসর্গ থাকা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। যেভাবে তিনি বাঁকুড়ার মানুষের পাশে থেকে কাজ করছেন, তাতে এলাকাবাসী খুব খুশি বলেই জানিয়েছেন সায়ন্তিকা।

আরও পড়ুন- এবার সভাপতির পদ থেকেও অপসারিত চিরাগ, এলজেপির রাশ কাকা পশুপতির হাতে

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...