Sunday, April 5, 2026

করোনার জের: ড্রাইভিং লাইসেন্স রিনিউয়ালের মেয়াদ ৩ মাস বাড়াল কেন্দ্র

Date:

Share post:

করোনা আতিমারির ( corona pandemic) জন্য কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক (central road and transport ministry) ড্রাইভিং লাইসেন্স,(driving licence) , রেজিস্ট্রেশন সার্টিফিকেট (registration certificate), ও পারমিট (renewal of permit) পুনর্নবীকরনের মেয়াদ আরও ৩ মাস বাড়ালো। অর্থাৎ যে পারমিট বা রেজিস্ট্রেশনের বৈধতা ৩০ জুন শেষ হয়ে যাওয়ার কথা তা বৈধ থাকবে আরো তিনমাস অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। সড়ক ও পরিবহণ মন্ত্রক জানিয়েছে, করোনা সংক্রমণ এড়াতেই এই পদক্ষেপ। নির্দেশিকায় কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি( Nitin Gadkari) জানিয়েছেন, করোনা যাতে না আর ছড়িয়ে পড়ে তাই পারস্পরিক সংযোগ এড়াতে সব ধরনের পারমিটকেই সেপ্টেম্বর পর্যন্ত বৈধ ধরা হবে। সেই নির্দেশিকা টুইটও করেছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক। গত ১ ফেব্রুয়ারি যেসব নথির বৈধতা শেষ হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রেও এই নতুন নিয়ম প্রযোজ্য।

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রক প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই নির্দেশিকা মেনে চলতে বলেছে। উল্লেখ্য, করোনা সংক্রমণ এড়াতে সম্প্রতি নীতিন গডকরির কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক জানিয়েছে, এখন থেকে আর ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীকে আঞ্চলিক পরিবহণ অফিস অর্থাৎ আরটিও তে গিয়ে পরীক্ষা দিতে হবে না। কোনও বৈধ ড্রাইভিং সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে সেখানে পরীক্ষায় পাশ করলেই হাতে চলে আসবে ড্রাইভিং লাইসেন্স। আগামী জুলাই থেকেই কার্যকর হতে চলেছে এই নিয়ম। ড্রাইভার ট্রেনিং সেন্টারে কোনও ব্যক্তির প্রশিক্ষণ শেষ হওয়ার পর তা অডিট করলেই সেই তথ্য পৌঁছে যাবে আরটিও অফিসে। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। এক আধিকারিক জানিয়েছেন, সম্পূর্ণ পদ্ধতিটাই প্রযুক্তি নির্ভর হবে। যেসব ড্রাইভিং সেন্টার নির্দিষ্ট শর্তাবলী মেনে নেবে, তাঁদেরই বৈধতা দেবে আরটিও ।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...