Friday, April 3, 2026

কেন বারবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কলকাতায়? রিপোর্ট তলব বিদ্যুত্‍মন্ত্রীর

Date:

Share post:

বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে কলকাতায়। কয়েকটি এলাকা জলমগ্ন। রাস্তার জমা জলে কেন বারবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু? ক্ষুব্ধ অরূপ বিশ্বাস। রাজ্য বিদ্যুত্‍ পর্ষদ ও CESC-র কাছে রিপোর্ট তলব করলেন বিদ্যুৎমন্ত্রী। এর আগে গতমাসে রাজভবনের সামনে বিদ্যুত্‍পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন ঋষভ মণ্ডল নামে এক যুবক।

শুক্রবার বিকেলে পাটুলি থানা এলাকায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। জানা গিয়েছে, মৃতের নাম সুজয় মণ্ডল। টানা বৃষ্টি হওয়ায় এলাকায় জল জমে যায়। সেই সময় বিকেলে রাস্তার জমা জলে মাছ ধরার চেষ্টা করছিলেন সুজয় মণ্ডল। তখন কোনওভাবে ঝুলন্ত তারের সংস্পর্শে চলে আসেন তিনি। সেখানেই বিদ্যুত্‍পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছয় CESC-র টিম। পরে উদ্ধার করা হয় ওই যুবকের দেহ। এ ছাড়াও বৃহস্পতিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় মানিক বারুই (৩৬) নামে এক ব্যক্তির। হরিদেবপুর থানা এলাকায় ঘটনার দিন রাতে বাইক চালিয়ে ফেরার সময় তাঁর মৃত্যু হয়। বাইক থেকে পড়ে যাওয়ার পর শরীর বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন-২০-র মধ্যে মাধ্যমিক, ৩০ জুলাইয়ের আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, জানালেন ২ প্রধান

CESC-র দাবি, ওই এলাকায় আর্থ ওয়ার ছিঁড়ে পড়েছে, তবে তিনটি লাইভ ওয়ারই ঠিক আছে। ঘটনার তদন্ত চলছে। এলাকার সমস্ত হুকিং কেটে দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...