Sunday, April 5, 2026

রাজ্যে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

Date:

Share post:

দেশের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যেও কমছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে রাজ্যে আরও কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে কমল মৃত্যুও।

রবিবারের রাজ্য স্বাস্থ্য দফতরের কোভিড বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৮৪ জন। রাজ্যে এই নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ লক্ষ ৮১ হাজার ৭০৭। অন্যদিকে, একদিনে সুস্থ হয়েছেন ২ হাজার ১২৮ জন। বর্তমানে রাজ্যে করোনা সংক্রমণের অ্যাক্টিভ কেস ২৩,০১৬ জন। সুস্থতার হার ৯৭.২৪। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৩ জনের। গতকালের সংখ্যাটা ছিল ৫৫।

স্বস্তি দিয়ে রাজ্যের সঙ্গে সংক্রমণের হার দ্রুতগতিতে কমছে কলকাতা এবং উত্তর ২৪ পরগনা-সহ বাকি জেলাতেও। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক আক্রান্তের ১৮৫। গত ২৪ ঘণ্টায় শহরে মারা গিয়েছেন ৭ জন। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এলো তিনশোর নীচে। একদিনে ৩৩২ জন আক্রান্ত হয়েছেন এবং ৯ জনের মৃত্যু হয়েছে এই জেলায়। রাজ্যের অনান্য জেলাগুলিতেও পাল্লা দিয়ে কমছে করোনা সংক্রমণ।

আরও পড়ুন- ‘যে দিন নিজের খিদে শেষ হয়ে গিয়েছে বুঝবো, সেদিন খেলা ছেড়ে দেব’, বললেন অশ্বিন 

Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...