Wednesday, June 24, 2026

ইউরো ২০২০ কাপে খেলা জনি কাউকোকে সই করাল এটিকে মোহনবাগান

Date:

Share post:

দলবদলের বাজারে বড় চমক। আইএসএল ( Isl) নতুন মরশুমের জন‍্য চলতি ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের ( finland)  মিডফিল্ডার জনি কাউকোকে(Joni Kauko) সই করাল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। দুই বছরের চুক্তিতে সই করানো হল জনি কাউকোকে।

বৃহস্পতিবার নিজেদের সোশ‍্যাল মিডিয়ায় এই খবর পোস্ট করে বাগান শিবির। এদিন বাগান চুক্তিপত্রে সই করেন কাউকো। ফ্রি এজেন্ট হিসাবেই যোগ দিলেন সবুজ-মেরুন ক্লাবে।

এবারের ইউরোয় গ্রুপ লিগের তিনটি ম্যাচেই পরিবর্ত হিসেবে নেমেছিলেন কাউকো। আগামী জুলাই মাসে ড্যানিশ ক্লাব এসবার্গ থেকে রিলিজ পাবেন জনি, তারপর এটিকে মোহনবাগানে যোগ দিতে আর বাঁধা থাকবে না তার।

আরও পড়ুন:নজির গড়লেন রোনাল্ডো, ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে একাধিক রেকর্ড গড়লেন তিনি

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...