Saturday, March 21, 2026

ট্রফি অধরা বিরাট কোহলির, বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন হল নিউজিল্যান্ড

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন ( world test championship champion )হল নিউজিল্যান্ড( new Zealand )। ভারতের ( india) বিরুদ্ধে ৮ উইকেটে জয় কেন উইলিয়ামসনদের (Kane Williamson)। ২৩ বছর পর আইসিসি( icc) ট্রফি জিতল নিউজিল্যান্ড।

হল না। ইতিহাস অধরা রইল ভারত অধিনায়ক বিরাট কোহলির( virat kohli)। গত দুবছর ধরে বিশ্বের তাবড় তাবড় দেশের বিরুদ্ধে জিতে যে লড়াইয়ে নেমেছিল টিম ইন্ডিয়া, তা আর স্পর্শ করা হল না বিরাট বাহিনীর। টি-২০ বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপের পর টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপও হাতছাড়া রইল বিরাটের। বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাসের পাতায়  নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে ফেলল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে নামার আগে আপামর ভারতবাসী ভেবেছিল  ২০১৯ এ ৫০ ওভারের বিশ্বকাপ সেমিফাইনালের বদলার ম‍্যাচ। কিন্তু কোথায় কী। ভারতের ব‍্যাটি থেকে বোলিং সব কিছুই যেন কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের থেকে অনেক বেশি নড়বড়ে । ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কেন উইলিয়ামসন, রস ট্রেলাররা যেটা করলেন, সেটা করে দেখাতে পারলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহরা। যার ফলে টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন হল কিউয়িরা।

টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন ম‍্যাচে ভারতীয় ব‍্যাটসম‍্যানদের দাড়াতেই দেয়নি টিম সাউদি, ট্রেন্ট বোল্টরা। ভারতীয় ব্যাটসম্যানদের সুইংয়ের বিরুদ্ধে দুর্বলতাকে কাজে লাগালেন বোল্ট-সাউদিরা। দুই ইনিংসেই ভারতকে অল্প রানে বেঁধে ফেললেন তারা। ম্যাচের ষষ্ঠদিন অর্থাৎ রিজার্ভ ডে’তে আগের দিনের স্কোর ছিল ২ উইকেটে ৬৪ রান। এই রান নিয়ে খেলতে নামে ভারত। কিন্তু খেলতে নেমেই শুরুতেই  ধাক্কা খায় টিম ইন্ডিয়া। পরপর আউট হন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা। ১৩ রান করেন কোহলি। ১৫ রান করেন পুজারা। এরপর অজিঙ্কে রাহানে এবং ঋষভ পন্থকে নিয়ে স্বপ্ন দেখে ভারতবাসী।  কিন্তু কোথায় কি। মাত্র ১৫ রানে আউট হন রাহানে। পন্থ আউট হন ৪১ রানে। এরপর আর দাঁড়াতেই পারল না ভারতের ব‍্যাটিং লাইনআপ । ফলস্বরূপ ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হল মাত্র ১৭০ রানে। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন সাউদি। তিন উইকেট নেন বোল্ট। ২ উইকেট নেন জেমিসন এবং একটি উইকেট নেন ওয়াগনার। ভারতের লিড ছিল মাত্র ১৩৮ রানের। যে লক্ষ্যমাত্রাই পৌছাতে একেবারেই বেগ পেতে হয়নি কিউয়িদের। সৌজন্যে অধিনায়ক উইলিয়ামসনের অপরাজিত ৫২ এবং অভিজ্ঞ টেলরের অপরাজিত ৪৭ রান। ভারতের রান তারা করতে নেমে শুরুতেই  দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। লাথাম করেন মাত্র ৯ রান।  কিন্তু এরপরই নিউজিল্যান্ডের হয়ে ব‍্যাটেল ধরেন অধিনায়ক  উইলিয়ামসন এবং রস ট্রেলর। যার ফলে ৮ উইকেটে সহজেই ম্যাচ জিতে নেয় কিউয়িরা।

আরও পড়ুন:আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং এ অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে জাদেজা

 

Related articles

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...