Sunday, April 5, 2026

বঙ্গভঙ্গের চক্রান্তে জড়িত বিচ্ছিন্নতাবাদীরাও: অভিযোগ করতেই হুমকি-চিঠি ২ তৃণমূল নেতাকে

Date:

Share post:

বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিয়ে রাজ্য ভাগের চক্রান্ত হচ্ছে- এই অভিযোগ তোলার পরেই কেএলও-র কাছ থেকে হুমকি চিঠি পেলেন উত্তরবঙ্গের দুই তৃণমূল নেতা। কেএলও-র (Kamtapur Liberation Organisation) পাঠানো এই চিঠিতে রাজ্যের এক প্রাক্তন সাংসদ ও এক প্রাক্তন মন্ত্রীকে চরম শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ৬ পাতার এই চিঠিতে কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় (Parthapratim Ray) ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণকে (Binaykrisna Barman) উল্লেখ করে লেখা হয়েছে, “তুমি আর বিনয়কৃষ্ণ বর্মণ কলকাতায় (Kolkata) গিয়ে যা করছ তা ভাল হচ্ছে না”।

১৮ জুন কলকাতায় এসেছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়। তিনি অভিযোগ করেন, বিজেপির (Bjp) এই বঙ্গভঙ্গের ষড়যন্ত্রের পিছনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী মদত রয়েছে। এই হুমকি ওই দিনের ঘটনার প্রেক্ষিতে বলে মনে করা হচ্ছে। কারণ চিঠিতে লেখা হয়েছে “পার্থ আর বিনয়কৃষ্ণ বর্মন কলকাতায় গিয়ে যা করছ, তা ভাল হচ্ছে না। জাতি বিরোধী কার্যকলাপ করলে , চরম শাস্তি দেওয়া হবে। বিজেপি ভোটে জিতেছে, তাই তৃণমূল কোচ কামতাপুরি মানুষ হত্যা করছে। কোচ কামতাপুরি মানুষের জন্যে লড়াই লড়ছে কেএলও”। কিছুদিন আগেই কেএলও নেতা জীবন সিংয়ের একটি ভিডিও প্রকাশ পায়। তার পরে এই হুমকি চিঠিকে আলাদা করে দেখতে রাজি নয় তৃণমূল।

উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি বলে অভিযোগ করে বিজেপির একাধিক সাংসদ, বিধায়ক বঙ্গভঙ্গের ধুঁয়ো তুলেছেন। আর এতে বিচ্ছিন্নতাবাদীদের মদত থাকার অভিযোগ করতেই বিজেপির পক্ষ নিয়ে কেএলও-র এই হুমকি চিঠি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তৃণমূল (Tmc) নেতৃত্ব। এবারের বিধানসভা ভোটেও উত্তরে তুলনামূলকভাবে ভালো ফল করেছে বিজেপি। আর তারপরেই উত্তরবঙ্গকে ভাগ করার জিগির তুলেছে বিজেপি নেতাদের একাংশ। এই পরিস্থিতিতে হুমকি চিঠিকে আলাদা করে দেখতে রাজি নয় শাসকদল।

আরও পড়ুন:বর্ষায় বেকায়দায় যোগীর প্রশাসন, গঙ্গাচরে বেরিয়ে পড়ছে একের পর এক লাশ

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...