Wednesday, April 1, 2026

খেলরত্নের জন‍্য মনোনীত হলেন মিতালি, অশ্বিন, সুনীলের নাম প্রস্তাব এআইএফএফের

Date:

Share post:

রাজীব গান্ধী খেলরত্নের (Rajeev Gandhi Khel Ratna Award) জন্য মনোনীত করা হল ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন( R Ashwin), মহিলা ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj) এবং ভারতীয় ফুটবলের অধিনায়ক সুনীল ছেত্রীর (Sunil Chhetri) নাম।

এই বছরের খেলরত্ন ও অর্জুন পুরষ্কারের জন্য খেলোয়াড়দের মনোনয়ন পেশ করল বিসিসিআই( BCCI)। পুরুষ ও মহিলা দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় রবিচন্দ্রন অশ্বিন ও মিতালি রাজকে খেলরত্ন পুরষ্কারের জন্য মনোনীত করল ভারতীয় বোর্ড। এদিকে  বিসিসিআই আবার অর্জুন পুরষ্কারের জন্য মনোনীত করেছে শিখর ধাওয়ান, কে এল রাহুল ও যশপ্রীত বুমরাহের নামও।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেন,”আমাদের একটি গঠনমূলক আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হল যে অশ্বিন ও মহিলাদের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক মিতালির নাম খেল রত্নে পাঠানো হবে। আমরা আবারও শিখর ধাওয়ানকে অর্জুনের জন্য মনোনীত করেছি এবং রাহুল ও বুমরাহের নামও দিয়েছি।”

এদিকে, সুনীল ছেত্রীর নাম খেলরত্ন পুরস্কারের জন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ( AIFF)। তবে এখনও প্রয়োজনীয় নথি পাঠানো বাকি রয়েছে। এআইএফএফের তরফে প্রস্তাব দেওয়া হচ্ছে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীকে এবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্নে ভূষিত করার ব‍্যাপারে।

আরও পড়ুন:চোটের কারণে উইম্বলডন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস

 

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...