Monday, April 13, 2026

চোটের কারণে উইম্বলডন থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস

Date:

Share post:

উইম্বলডন( Wimbledon) থেকে ছিটকে গেলেন সেরেনা উইলিয়ামস( Serena Williams)। প্রথম রাউন্ডে খেলতে গিয়ে বাঁ পায়ের গোড়ালি বাজে ভাবে মচকে যায় তাঁর।

মঙ্গলবার উইম্বলডনে প্রথম রাউন্ডে খেলতে নামেন ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন আলিয়াকজান্দ্রা সাসনোভিচ। সাসনোভিচের বিরুদ্ধে প্রথম রাউন্ড জিতেও যান সেরেনা। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। হঠাৎ বাঁ পায়ের গোড়ালি বাজে ভাবে মচকে যায় সেরেনার। চিকিৎসার জন্য কোর্ট ছেড়ে বেরিয়ে যান তিনি। এরপর ফিরে এসে দুটি গেম হারেন। ৩-৩ অবস্থায় পড়ে যান সেরেনা। চেয়ার আম্পায়ার তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। কিন্তু ওই অবস্থায় আর তাঁর পক্ষে আর খেলা সম্ভব হয়নি। চোখের জলে সেন্টার কোর্টকে বিদায় জানান এ বারের ষষ্ঠ বাছাই। এই বিদায়ের ফলে এ বারও মার্গারেট কোর্টের বিশ্বরেকর্ড স্পর্শ করা হল না সেরেনা উইলিয়ামসের। ২৩টি গ্র্যান্ড স্ল্যামের মালকিন সেরেনা আর একটি খেতাব জিতলেই ছোঁবেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের বিশ্বরেকর্ড।

আরও পড়ুন:সুইডেনকে হারিয়ে ইউরো কাপে শেষ আটের রাস্তা পাকা করল ইউক্রেন

 

Related articles

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...

প্রার্থী হয়েও পরীক্ষকের কর্তব্যে অবিচল শিক্ষকরা

ক্লাসরুমের দায়িত্ব সামলে এবার ভোটের (2026 West Bengal Election) ময়দানে শিক্ষকরা (Teacher Candidates)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক...