Monday, April 6, 2026

‘আবার প্রশিক্ষণ!’ বিজেপির শিবির নিয়ে কটাক্ষ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখরের

Date:

Share post:

এবার বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে কটাক্ষ তৃণমূলের। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বিজেপিকে খোঁচা দিয়ে বলেন, “বিজেপির আবার প্রশিক্ষণ!”

শনিবার সাংবাদিক বৈঠক করেন সুখেন্দুশেখর রায়। তিনি রাজ্যের অশান্তির জন্য সরাসরি বিজেপিকেই দায়ী করলেন। বিজেপির প্রশিক্ষণ শিবির সম্পর্কে সুখেন্দুশেখর বলেন, “বিজেপি করতে আবার প্রশিক্ষণ লাগে ! কারা ওই প্রশিক্ষণ শিবিরের শিক্ষক ? আশ্চর্য লাগছে। সংসদীয় ব্যবস্থা অনুযায়ী আমরা ধৈর্য্য ধরে সব কিছু শুনি। বক্তৃতা হয়। যাঁরা এটাই মানেন না তাঁদের কীসের প্রশিক্ষণ জানি না। উত্তরবঙ্গ ভাগের প্রশিক্ষণ নাকি?”

এরইসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত প্রসঙ্গেও তিনি বলেন, “উপনির্বাচন ৬ মাসে করতে হয়। ওঁর (তিরথ সিং রাওয়াত) ২ মাস বাকি ছিল। উত্তরাখণ্ডে রাজ্যপালের শাসন করতে পারত। ওখানে বিক্ষোভ হচ্ছে দলে রাওয়াতকে নিয়ে। তাই তাকে সরাচ্ছে।”

আরও পড়ুন-কোভিড বিধি মেনে ১৯ জুলাই থেকেই শুরু সংসদের বাদল অধিবেশন

আসানসোলে ভ্যাকসিন ক্যাম্পে গিয়ে নিজের হাতে ভ্যাকসিন দিয়ে বিতর্কে প্রাক্তন ডেপুটি মেয়র তবস্সুম আরা। পুরসভার ভ্যাকসিন ক্যাম্পে আচমকাই এক মহিলাকে তিনি ভ্যাকসিন দেন। এই প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন, ‘এই রকম ঘটনা হয়ে থাকলে তা জেলা প্রশাসন দেখে নেবে। সারা ভারতবর্ষেই নন-প্রফেশনালরা ভ্যাকসিন দিচ্ছেন, যারা ডাক্তার নন কিন্তু ডাক্তার সেজে বসে আছেন। তাহলে একজন অতিউৎসাহী হয়ে যদি কাউকে টিকা দেন, যদি টিকা সঠিক হয়, তাহলে এটি নিয়ে বেশি হৈচৈ করার কোন প্রয়োজন নেই।’

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...