Wednesday, June 24, 2026

কলকাতায় পেট্রোলের দাম ৯৯ টাকা ৮৪ পয়সা, বঙ্গে কোথায় কোথায় পেরোল ১০০?

Date:

Share post:

দেশে করোনা সংক্রমণের জেরে আর্থিক মন্দা দেখা দিয়েছে। অতিমারি পরিস্থিতির মধ্যে প্রায় শেষ দু’মাসে চাকরি হারিয়েছেন ২ কোটির বেশি মানুষ। এমন অবস্থায় একনাগাড়ে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। আবার সপ্তাহের শুরুতেই বাড়ল জ্বালানি তেলের দাম। সোমবার লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের দাম হল ৯৯ টাকা ৮৪ পয়সা। তবে আজ বাড়েনি ডিজেলের দাম। লিটারপ্রতি ৯২ টাকা ২৭ পয়সাই আছে ডিজেলের দাম।

দু-এক দিন অন্তর দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। যা দেখে রীতিমতো নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। করোনা পরিস্থিতির জেরে আর্থিক বিপর্যয়ের মুখে ভারত। গত বছর থেকে বহু মানুষ কাজ হারিয়েছেন। এক সমীক্ষায় দেখা গিয়েছে আগামিদিনেও মানুষ কাজ হারাবেন। তার ওপর পেট্রোল-ডিজেলের এইভাবে দাম বেড়ে চলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কা থাকছে।

দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের কোথায় কোথায় পেট্রোলের দাম ১০০ ছাড়িয়েছেঃ

দিঘা -১০০ টাকা ৯ পয়সা, মুর্শিদাবাদ- ১০০ টাকা ৭৪ পয়সা, কোচবিহার- ১০০ টাকা ৭৯ পয়সা, রায়গঞ্জ- ১০০ টাকা ১২ পয়সা, বালুরঘাট- ১০০ টাকা ৪১ পয়সা, আলিপুরদুয়ার- ১০০ টাকা ৯০ পয়সা, দার্জিলিং- ১০১ টাকা ২৮ পয়সা, কালিম্পং- ১০০ টাকা ৫০ পয়সা, ঝাড়গ্রাম- ১০০ টাকা ৫৩ পয়সা, ডায়মন্ড হারবার- ১০০ টাকা ২ পয়সা, দত্তপুকুর- ১০০ টাকা ১ পয়সা, কৃষ্ণনগর- ১০০ টাকা ৮০ পয়সা, চুঁচুড়া- ১০০ টাকা ১০ পয়সা, বর্ধমান-১০০ টাকা ৯ পয়সা, আসানসোল- ১০০ টাকা ৬ পয়সা, বাঁকুড়া- ১০০ টাকা ৭ পয়সা, পুরুলিয়া-১০০ টাকা ৮৮ পয়সা, সিউড়ি- ১০০ টাকা ২০ পয়সা, খড়গপুর-১০০ টাকা ১৬ পয়সা।

আরও পড়ুন-কোভিশিল্ড নেওয়া ৮৩.৯ শতাংশ মানুষ করোনার ডেল্টা রুখতে সক্ষম, বলছে ICMR

আজ দিল্লিতে পেট্রোলের দাম লিটারে ৩৫ পয়সা বেড়ে হয়েছে ৯৯.৮৬ টাকা। তবে বাড়েনি ডিজেলের দাম। এখন দিল্লিতে ডিজেল লিটারে ৮৯.৩৬ টাকা। মুম্বইতে প্রতি লিটার পেট্রোল ১০৫.৯৩ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০০.৭৯ টাকা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...