Tuesday, March 24, 2026

এবার মেডিক্যাল কলেজে ভর্তি করার নামে ১২ লক্ষ টাকার প্রতারণা, পুলিশের জালে ২

Date:

Share post:

ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev) কাণ্ডের পর থেকে প্রতারণা ও জালিয়াতি নিয়ে সতর্ক রাজ্য পুলিশ তথা প্রশাসন। ভুয়ো CBI, CID তথা কল সেন্টার, একের পর পর জালিয়াতি কাণ্ডের পাণ্ডারা পুলিশের জালে।

তারই অঙ্গ হিসেবে এবার মেডিক্যাল কলেজে ভর্তি করার নাম করে ১২ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। এদিন কলকাতা থেকে ধৃত দু’জনকে ঝাড়গ্রামের আদালতে তোলা হয়। শুভাশিস পতি ও নিতু রায় নামে এই দুই অভিযুক্তকে গতকাল, বৃহস্পতিবার ঝাড়গ্রাম পুলিশ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে কলকাতা থেকে গ্রেফতার করা হত।

পুলিশ সূত্রে খবর, ধৃত এক ব্যক্তি ও মহিলার কাছ থেকে দু’টি ল্যাপটপ, বেশ কয়েকটি ফোন এবং বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ খতিয়ে দেখছে আর কে বা কারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত। কোনও প্রভাবশালীর সেটাও দেখছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, ঝাড়গ্রাম শহরের বাসিন্দা অর্ণব ঘোষ দাস গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম বিভাগে প্রতারণার অভিযোগ দায়ের করেন। ধৃত দু’জন তাঁকে মেডিক্যাল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকা নিয়েছে বলে দাবি দায়ের করেন অর্ণব। তাঁর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

আরও পড়ুন- হাসিনার হাড়িভাঙ্গা আম পেয়ে ‘আপ্লুত’ মমতা, চিঠিতে লিখলেন, ‘আমি দু’হাত ভরে বিলিয়েছি ’

Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...