Saturday, April 4, 2026

বরিশাল থেকে ঢাকায় ইলিশ সরবরাহ শুরু, লকডাউনে দাম আকাশছোঁয়া

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে চলছে লকডাউন। এদিকে লকডাউনের প্রভাব পড়েছে ইলিশ বিক্রির উপরেও। বরিশাল থেকে ঢাকায় ইলিশ সরবরাহ শুরু হয়েছে ঠিকই, কিন্তু দাম বেড়েছে দেড়গুণ।

সোমবার সকালে বরিশাল পোর্ট রোড পাইকারি ইলিশের আড়ত থেকে ঢাকায় পৌঁছয় ১৬০০ কেজি ইলিশ। এদিকে ইলিশ সরবরাহ শুরু হলেও দাম বেড়েছে অনেকটাই। ইলিশ সরবরাহকারীদের সুপারভাইজার বাদশা মিয়ার কথায়, এই সময় ইলিশের চাহিদা থাকে। পাশাপাশি থাকে যোগানও। কিন্তু লকডাউনের জন্য বন্ধ ছিল মাছ সরবরাহ। কিন্তু এবার থেকে অল্প পরিমাণে মাছ ঢাকার বাজারে সরবরাহ করা শুরু হয়েছে। কিন্তু আগে এক কেজি ইলিশ মাছের দাম যেখানে ছিল ১০০০ টাকা এবং ৮০০ গ্রামের দাম ছিল ৭০০ টাকা তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫০০ এবং ১০০০ টাকায়। তিনি আরও জানান, লকডাউনের আগে পর্যন্ত দিনে ৫ থেকে ৬ গাড়ি ইলিশ ঢাকায় পাঠানো হত। কিন্তু এখন সেই সংখ্যা কমে ১০ ভাগের একভাগ হয়ে গিয়েছে।
ইলিশের যোগান কম থাকায় বহু মানুষের রুটিরুজির উপর প্রভাব পড়ছে। মৎস্যজীবীদের পাশাপাশি যাঁরা ইলিশ ট্রাকে লোড এবং আনলোডের কাজ করছে তাঁদের অনেকে কাজ হারিয়েছেন। অন্যান্য সময় তাঁরা এই কাজ করে দিনে ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করেন।

এদিকে, জালে উঠছে না ইলিশ, জানাচ্ছেন মৎস্যজীবীরা। তাঁদের কথায়, ইলশেগুঁড়ির বৃষ্টি থাকলেও ইলিশের দেখা নেই। তবে কি পদ্মায় কমে যাচ্ছে ইলিশ? উঠছে প্রশ্ন।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...