Sunday, April 5, 2026

মন্ত্রীর সংখ্যা বেড়েছে, ভ্যাক্সিনের নয় ‘, মোদিকে ফের ভর্ৎসনা রাহুলের

Date:

Share post:

দেশের মানুষ (COVID-19 Vaccination) ভ্যাক্সিন পাছে না। আর কেন্দ্রীয় মন্ত্রিসভায় (Central ministry) মন্ত্রীর সংখ্যা বাড়ছে। ভ্যাকসিনেশনের ব্যর্থতা নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (prime minister Narendra Modi) তীব্র ভর্ৎসনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Congress leader Rahul Gandhi) । সম্প্রতি সম্প্রসারিত মন্ত্রিসভা (Cabinet ministerial Expansion)-র প্রসঙ্গ তুলে রাহুল গান্ধী বলেন, “মন্ত্রীর সংখ্যা বাড়লেও করোনা টিকার সংখ্যা বাড়ল না।”

শীর্ষ আদালতে হলফনামা দিয়ে নরেন্দ্র মোদি সরকার জানিয়েছে যে, আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের করোনা টিকাকরণের লক্ষ্য স্থির করেছে কেন্দ্র। কিন্তু যে গতিতে দেশের টিকাকরণ এগোচ্ছে, তাতে কেন্দ্রের দেওয়া নির্ধারিত সময়সীমার মধ্যে এই লক্ষ্য পূরণ সম্ভব নয় । এমনটাই দাবি রাহুল গান্ধীর। রবিবার তিনি এর প্রমাণস্বরূপ দৈনিক গড় টিকাকরণের একটি তালিকাও শেয়ার করেন তাঁর টুইটার হ্যান্ডেলে।

আর সেই পরিসংখ্যান স্পষ্ট বলে দিচ্ছে যে টিকাকরণ নিয়ে মোদি সরকার যে লক্ষ্য স্থির করেছে যায় তার থেকে বহু যোজন পিছিয়ে আছে কেন্দ্র। হ্যাশট্যাগ “হোয়্যার আর ভ্যাকসিন” (#WhereAreVaccine) ব্যবহার করে তিনি বলেন, “মন্ত্রীর সংখ্যা বাড়লেও ভ্যাকসিনের সংখ্যা বাড়েনি”। রাহুল গান্ধীর শেয়ার করা ওই তালিকায় বলা হয়েছে, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে দেশের ৬০ শতাংশ জনগণকেও যদি টিকার দুটি ডোজ় দিতে হয়, তাহলে দৈনিক ৮৮ লাখ টিকা দিতে হবে। কিন্তু সাতদিনে দেশে দৈনিক গড় টিকাকরণের সংখ্যা হল ৩৪ লাখের কাছাকাছি। অর্থাৎ লক্ষ্য পূরণ করতে গেলে দৈনিক যে পরিমান টিকাকরণের প্রয়োজন, তার থেকে ৫৪ লক্ষ টিকায় পিছিয়ে রয়েছে দেশ।

 

Related articles

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...