Saturday, April 4, 2026

রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বালকের

Date:

Share post:

রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বালকের। ঘটনাটি ঘটেছে পুরনো মালদহের মাধাইপুর এলাকায়। মৃত বালকের নাম সঞ্জয় সাহা। বয়স সাত বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আজ, সোমবার রথযাত্রা উপলক্ষ্যে পুরনো মালদহ থানার মাদারীপুর এলাকায় রাখা ছিল একটি রথ। সেই সময় হঠাৎই কেউ বা কারা দাঁড়িয়ে থাকা রথের দড়ি ধরে টানে। তার ফলে রথ এগোতে শুরু করে। রথের চাকার সামনে দাঁড়িয়ে ছিল সঞ্জয় সাহা নামে ওই বালক। তার শরীরের ওপর দিয়ে চলে যায় রথের চাকা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে চিকিৎসার জন্য মালদহ মেডিকেল কলেজে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-করোনা পরিস্থিতিতে লরিতে চেপে মাসিরবাড়ি গেলেন মদনমোহন

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার পরে শোকের ছায়া পরিবার-সহ গোটা গ্রামে।

 

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...