Sunday, June 21, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি-মহিলা সংরক্ষণ বিল: সংসদের দুই কক্ষের ঝড় তুলতে চলেছে তৃণমূল

Date:

Share post:

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি থেকে মহিলা সংরক্ষণ বিল-আটটি ইস্যু নিয়ে সংসদের দুই কক্ষ ঝড় তুলতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। তার আভাস মিলল রবিবারের সর্বদল বৈঠকেই। সোমবার থেকে সংসদের (Parliament) বাদল অধিবেশন শুরু হচ্ছে। তার আগে রবিবার সর্বদল বৈঠকের ডাকেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla)৷ সকাল 11 টা নাগাদ বৈঠক শুরু হয়৷ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) জানান, সংসদে সবসময় গঠনমূলক বিতর্ক হওয়া উচিত ৷ সংসদীয় নিয়ম-রীতি মেনে যে কোনও বিষয় আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকার ৷

তবে, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, করোনার টিকা, কৃষি আইন, মহিলা সংরক্ষণ বিল, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো-সহ মোট ৮টি ইস্যুতে এবারের সংসদের দুই কক্ষে ঝড় তুলতে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য লোকসভা ও রাজ্যসভায় নোটিশও (Notice) দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্যপালের ভূমিকার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টি নেতা রামগোপাল যাদব (Ramgopal Yadav)। তিনি বলেন,
“রাজভবন বিজেপি (Bjp) দফতর পরিণত হয়েছে।” অর্থাৎ শাসকদল তৃণমূল (Tmc) যে অভিযোগ এতদিন করে আসছিল, যে রাজ্যের সাংবিধানিক প্রধানের আচরণ বিজেপি নেতার মতো, এদিন সেই একই অভিযোগ শোনা গেল সপা নেতার গলায়।

বিজেডি ওড়িশায় বিধান পরিষদ গঠনের দাবি জানিয়েছে। ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গে বিধানসভায় বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ গিয়েছে।

এদিনের সর্বদলীয় বৈঠকে লোকসভার ডেপুটি স্পিকার নির্বাচনের দাবি জানিয়েছে কংগ্রেস।

ঘণ্টাখানেকের বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানান, বৈঠক ইতিবাচক হয়েছে। সূত্রের খবর, আসন্ন বাদল অধিবেশনে 30টি বিল সংসদে পাশ করানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের৷ আর এদিকে বিরোধীরাও একের পর এক ঘুঁটি সাজাচ্ছে। এই পরিস্থিতিতে বিলগুলি সংসদে পাশ করিয়ে নেওয়াটাই মোদি সরকারের কাছে বড় চ্যালেঞ্জ৷

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...