Friday, April 3, 2026

এসপি-কে হুমকির জের: শুভেন্দুর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথ কে (Amarnath K) কাশ্মীরে বদলির হুমকির জেরে বেকায়দায় বিজপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বিরুদ্ধে তমলুক থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।

সোমবার, পূর্ব মেদিনীপুরের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে তমলুকের নিমতৌড়ির এসপি অফিসের সামনে সভা করেন শুভেন্দু। ছিলেন জেলার বাকি বিজেপি বিধায়করাও। সেই সভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “এখানে এসপি হয়ে এসেছেন বাচ্চা ছেলে মিস্টার অমরনাথ। কী করছেন, কাকে ডাকছেন, সব জানি। আমি অনেক পুরনো খেলোয়াড়। শুধু বলে গেলাম, আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার। এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগে ডিউটি করতে হয়”।

এখানেই শেষ নয়, জেলার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নাম ধরে ধরে আক্রমণ করেন শুভেন্দু। এমনকী, সিবিআই তদন্তেরও হুঁশিয়ারি দেন তিনি।

এর জেরেই তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ। পুলিশ সুপার অমরনাথ বলেন, সরকারি আধিকারিককে হুমকি দেওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন:পেগাসাস ব্যবহার করে মৌলিক অধিকার খর্ব!অবস্থান-বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের

এই বিষয়ে শুভেন্দুর গ্রেফতার দাবি তুলল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, সিবিআই দিয়ে তদন্ত করবেন বলে হুমকি দিচ্ছেন তিনি। তাঁর গ্রেফতারের দাবি করেন কুণাল ঘোষ।

পাশাপাশি, ফোনে আড়িপাতা কাণ্ড নিয়েও তীব্র আক্রমণ করেন কুণাল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী নিজেই দাবি করেছেন, তাঁর কাছে তৃণমূল নেতার (অভিষেক বন্দ্যোপাধ্যায়) ফোন কলের রেকর্ড রয়েছে। তিনি বলেন, “এটা ফোনে আড়ি পাতার প্রমাণ“। অবিলম্বে ওকে গ্রেফতার করে তদন্ত শুরু করার দাবি জানান তিনি।

তবে, পুলিশ তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করায় শুভেন্দু বেশ চাপে বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...