Sunday, April 5, 2026

অবশেষে সাফল্য, পুলওয়ামা হামলার মূলচক্রীকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

Date:

Share post:

জঙ্গিদের(terrorist) বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। শনিবার জম্মু-কাশ্মীরে(Jammu Kashmir) পুলওয়ামা(pulwama) জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে দুই জইশ জঙ্গি। নিহতদের মধ্যে রয়েছে জইশ-ই- মহম্মদের কুখ্যাত জঙ্গি মহম্মদ ইসমাইল আলভি ওরফে লম্বু। ২০১৯-এ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর উপর যে হামলা হয়েছিল তার অন্যতম ষড়যন্ত্রকারী ছিল লম্বু। মৃত অপর জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, মৃত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের অন্যতম সদস্য।

পুলওয়ামায় হামলার ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা যে চার্জশিট পেশ করেছে তাতে লম্বুর নাম রয়েছে। প্রসঙ্গত, গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে শনিবার ভোরে পুলওয়ামার দাচিগ্রাম এলাকায় নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় বাহিনীও। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক ঘণ্টা গুলির লড়াই চলে। একসময় জঙ্গিদের দিক থেকে গুলি চালানো বন্ধ হয়। এরপরই জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে দুই জঙ্গির দেহ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। জঙ্গলের মধ্যে আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা জানতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চলছে।

আরও পড়ুন:কোভিড আবহেই পঠনপাঠন চালু করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার

উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গিরা ভূস্বর্গে আরও বেশি করে নাশকতা চালানোর চেষ্টা চালাচ্ছে। যদিও তারা সফল হতে পারেনি। বরং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একের পর এক জঙ্গি খতম হয়েছে। জুন মাসে কাশ্মীরে লস্কর কমান্ডার নাদিম আরবার-সহ দুই জঙ্গিকে গুলি করে মারে সেনাবাহিনী। কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর উপর একাধিক হামলা ও হত্যার ঘটনায় জড়িত ছিল নাদিম। উল্লেখ্য, ২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ বাহিনীর উপর জঙ্গিদের হামলায় ৪০ জন সেনার মৃত্যু হয়েছিল।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...