Monday, April 6, 2026

আফগানিস্তান নিয়ে বিশেষ সেল ভারতের বিদেশ মন্ত্রকের, চালু হেল্পলাইন

Date:

Share post:

তালিবানি দখলে আফগানিস্তান। এদেশে চিন্তায় আফগানিস্তানে (Afghanistan) বসবাসকারী ভারতীয়দের পরিবার। যেকোনও রকম সাহায্য এবং অনুসন্ধানের জন্য হেল্পলাইন চালু করল বিদেশমন্ত্রক।

*চালু হেল্পলাইন নম্বর:+৯১৯৭১৭৭৮৫৩৭৯*
এছাড়াও ইমেল করা যাবে:
*MEAHHelpdeskindia@gmail.com*

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) পুরো বিষয়টির নিয়ে উদ্বিগ্ন। তিনি সব সময় এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

দ্রুত বদলে গিয়েছে আফগানিস্তানের পরিস্থিতি। কাবুলের দখল নিয়েছে তালিবান। উদ্বিগ্ন সে দেশে বসবাসকারী ভারতীয়রা এবং তাঁদের জন্য চিন্তায় এ দেশে থাকা পরিজনেরা। মার্কিন স্টেট সেক্রেটারি অ্যান্টনি জে বিলকিনের সঙ্গে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Joyshankar)। মঙ্গলবার কাবুল বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ সেল গঠন করেছে ভারতের বিদেশ মন্ত্রক। নির্দিষ্ট চালু হয়েছে ইমেল আইডি ও ফোন নম্বর। নরেন্দ্র মোদি গত দুদিন ধরে এই বিষয়টা নিয়ে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

আরও পড়ুন- সবুজের অভিযান: তৃণমূল ছাত্র পরিষদের ব্লগ উদ্বোধনে ব্রাত্য বসু advt 19

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...