Sunday, April 5, 2026

ঢাকার ৬ হাসপাতালকে ডেঙ্গি ডেডিকেটেড ঘোষণা

Date:

Share post:

রাজধানী ঢাকা সহ সারাদেশে ডেঙ্গির আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় মিটফোর্ড হাসপাতাল, রেলওয়ে জেনারেল হাসপাতালসহ রাজধানীর ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করল স্বাস্থ্য অধিদফতর। সোমবার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

ছটি হাসপাতাল হল:
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকা
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গী, গাজীপুর
রেলওয়ে জেনারেল হাসপাতাল, কমলাপুর, ঢাকা
আমিন বাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা
লালকুঠি হাসপাতাল, মিরপুর, ঢাকা
কামরাঙ্গীচর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল, ঢাকা

আরও পড়ুন- সিএনজি বাস পরিষেবা নিয়ে এবার বাস মালিক সংগঠনের চিঠি পরিবহণমন্ত্রীকে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯১ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন আট হাজার ৭৫০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ছয় হাজার ৭৮৭ জন। ডেঙ্গুতে এ সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের।

আরও পড়ুন- জাতিভিত্তিক শুমারির দাবি, মোদির ওপর চাপ নীতীশের advt 19

 

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...