Sunday, March 15, 2026

দায়িত্ব পেয়েই মালদহে যুব তৃণমূলকে মজবুত করতে আসরে চন্দনা

Date:

Share post:

নতুন দায়িত্ব পেয়েই যুব তৃণমূলকে আরও মজবুত করতে উদ্যোগী হলেন মালদহের জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি, বিধায়ক চন্দনা সরকার (Chandana Sarkar)। পঞ্চায়েত ও ব্লক স্তরের সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে ইতিমধ্যে জেলার বেশ কয়েকটি ব্লকের বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা পর্ব সেরে ফেলেছেন তিনি। সংগঠনকে চাঙ্গা করতে রাজ্য যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষের (Saayoni Ghosh) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে কলকাতা যাচ্ছেন চন্দনা সরকার। জেলার নিষ্ক্রিয় নেতাদের কোনওভাবেই সংগঠনে ঠাঁই দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি মাস খানেকের মধ্যে জেলায় নতুন যুব তৃণমূল কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, এই প্রথম জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কোনও মহিলাকে। শুধু তাই নয়, এর আগে মালদহ যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতিরা সকলেই ছিলেন জেলা সদর ইংরেজবাজারের বাসিন্দা। এই প্রথম মালদহ শহর থেকে অন্তত ৩০ কিলোমিটার দূরের বৈষ্ণবনগরের বাসিন্দা এক মহিলা নেত্রীকে এই গুরুত্বপূর্ণ সংগঠনের জেলা সভাপতির দায়িত্ব দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

২০১৬ সালে বিজেপির জেতা বিধানসভা কেন্দ্র বৈষ্ণবনগরেও এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে চন্দনা সরকারকে। এবারেও সাফল্য ধরে রেখে বিজেপিকে হারিয়ে বৈষ্ণবনগর থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এবার তাঁকে দেওয়া হল জেলা যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বও।

আরও পড়ুন- দেশ চালাতে ১২ সদস্যের পরিষদ গড়ছে তালিবান

নতুন যুব জেলা যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী বলেন, কলকাতায় যাচ্ছি দলের শীর্ষ নেতৃত্ব এবং রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে জেলায় সংগঠন নিয়ে বৈঠক করতে। ফিরে এসেই প্রতিটি পঞ্চায়েত এবং ব্লকে গিয়ে তৃণমূল স্তরের যুব কর্মীদের সঙ্গে কথা বলব। তাঁদের কথাও যেমন শুনব তেমন সংগঠন করতে গিয়ে সক্রিয় ভূমিকা পালনের কথাও তাঁদের জানাব।

চন্দনা সরকার আরও বলেন, পঞ্চায়েত ও ব্লক স্তরের সফর শেষ করার পরেই সকলের সঙ্গে কথা বলে জেলা থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত কমিটি গঠনের কাজ শুরু করা হবে। তাতে একটু সময় লাগবে। মাস খানেকের আগে নতুন জেলা যুব তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করা হয়ত সম্ভব হবে না। তবে যত দ্রুত সম্ভব কমিটি গঠন করে সংগঠনকে নিয়ে রাজ্য সরকারের জনমুখী কর্মসূচির পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে রাস্তায় নামব। advt 19

 

spot_img

Related articles

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...